ত্রিমুখী শিরোপা লড়াইয়ে এসি মিলানের সঙ্গে ব্যবধান মাত্র এক পয়েন্টে নামিয়ে এনেছে নাপোলি।
মাঠে ম্যাচ চলাকালীন কয়েক দফা সংঘর্ষে জড়িয়ে পড়েছেন দুই দলের খেলোয়াড়রা। শেষের দিকে পরিস্থিতি চরমে পৌঁছে, এমনকি কোচকেও হস্তক্ষেপ করতে হয়েছে। সব মিলিয়ে ম্যাচে তিন খেলোয়াড় লাল কার্ড দেখেছেন। উত্তেজনাপূর্ণ ম্যাচ জিতে নাপোলি মিলানের সঙ্গে ব্যবধান কমাতে সক্ষম হয়েছে।
সেরি আ-র রবিবার লাৎসিওকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়েছে আন্তোনিও কন্তের দল।
এই জয়ের ফলে শীর্ষে থাকা মিলানের সঙ্গে ব্যবধান নাপোলির জন্য কমিয়ে আসে এক পয়েন্টে। ১৭ ম্যাচে নাপোলির ১২ জয় ও এক ড্রয়ে ৩৭ পয়েন্ট। সমান ম্যাচে মিলানের পয়েন্ট ৩৮।
১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ইন্টার মিলান। দিনের শেষ ম্যাচে বোলোনিয়াকে হারালে তারা শীর্ষে উঠে আসতে পারবে।
এই জয়ের ফলে আপাতত পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে নাপোলি।
নাপোলির বেশ কয়েকজন খেলোয়াড়—কেভিন ডে ব্রুইনে, রোমেলু লুকাকু ও বিলি গিলমোর—চোটের কারণে বাইরে ছিলেন।
ত্রয়োদশ মিনিটে লিওনার্দো স্পিনাস্সোলার গোল করে এগিয়ে নেন সফরকারীরা। ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আমির রহমানি।
৬৯তম মিনিটে নাপোলির চোটের উদ্বেগ আরও বেড়ে যায়। বাজেভাবে ফাউলের শিকার হয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দাভিদ নেরেস। ওই ফাউলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে হলুদ কার্ড পান নাপোলির রহমানি ও লাৎসিওর টিজানি নসলিন।
৮১তম মিনিটে আলেসান্দ্রোকে ফাউল করার কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডাচ ফরোয়ার্ড নসলিন।
নিয়মিত সময়ের এক মিনিট বাকি থাকতে লাৎসিওর আদাম মারুসিচকে ফাউল করেন নাপোলির পাসকুয়ালে মাতজক্কি। এরপর উত্তপ্ত বাক্যবিনিময় ও সংঘর্ষে জড়িয়ে পড়েন দুইজন। কোচ কন্ত এগিয়ে এসে তাদের আলাদা করেন। ছুটে আসে অন্যান্য খেলোয়াড়রাও। পরে রেফারি উভয় খেলোয়াড়কেই লাল কার্ড দেখান।