BN

সংবাদ সম্মেলনে স্কালোনিকে ফুটবল জ্ঞান দিলেন এক তরুণ

সংবাদ সম্মেলনে স্কালোনিকে ফুটবল জ্ঞান দিলেন এক তরুণ

আর্জেন্টিনা ফুটবলে এক অদ্ভুত আর মজার ঘটনা ঘটে গেল। জাম্বিয়ার বিপক্ষে ৫-০

আর্জেন্টিনা ফুটবলে এক অদ্ভুত আর মজার ঘটনা ঘটে গেল। জাম্বিয়ার বিপক্ষে ৫-০ গোলের দাপুটে জয়ের পর যখন কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে কথা বলছিলেন, ঠিক তখনই এক তরুণ আচমকা সেখানে ঢুকে পড়েন। শুধু ঢুকেই ক্ষান্ত হননি, সটান দাঁড়িয়ে বিশ্বজয়ী কোচকে ফুটবলের নানা উপদেশ দিতে শুরু করেন তিনি!

ঘটনাটি ঘটে বুধবার ভোরে বুয়েনস এইরেসে। বিশ্বকাপের আগে দেশের মাটিতে এটাই ছিল আর্জেন্টিনার শেষ ম্যাচ। এর আগে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারালেও চ্যাম্পিয়নদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট ছিলেন না সমর্থকরা। ফিফা র‍্যাঙ্কিংয়ে মৌরিতানিয়া ১১৫ আর জাম্বিয়া ৯২ নম্বরে। বিশ্বকাপের টিকিট না পাওয়া এমন দুর্বল দলগুলোর বিপক্ষে খেলে আর্জেন্টিনা কতটা প্রস্তুতি নিতে পারবে, সেই প্রশ্নই তোলেন ওই তরুণ।

নিজেকে ফরাসি-আর্জেন্টাইন পরিচয় দিয়ে সেই তরুণ সরাসরি স্কালোনিকে বলেন, তিনি দলকে সাহায্য করতে চান। তার সোজাসাপ্টা প্রশ্ন ছিল:

“মৌরিতানিয়া ও জাম্বিয়া কি আর্জেন্টিনার মানের সাথে যায়? তাদের বিপক্ষে খেলে কি নিজেদের মান বুঝতে পারেন? আমি চাই আপনি ঠিকঠাক প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যান, কারণ ফ্রান্স কিন্তু অনেক শক্তিশালী দল।”

এমন পরিস্থিতিতে হচকচিয়ে গেলেও দ্রুতই নিজেকে সামলে নেন স্কালোনি। পরে ওই তরুণ বেরিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। কোচ অবশ্য মজা করে বলেছেন, পুরো ব্যাপারটা হয়তো আগে থেকে ‘সাজানো’ ছিল।

আসলে এবারের বিরতিতে আর্জেন্টিনার খেলার কথা ছিল ইউরো জয়ী স্পেনের বিপক্ষে। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সেই ‘ফিনালিস্সিমা’ ম্যাচটি ভেস্তে যায়। এমনকি গুয়াতেমালার সাথে ম্যাচ আয়োজনের চেষ্টাও সফল হয়নি। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়েই মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে এই দুই ম্যাচের আয়োজন করে এএফএ।

সর্বশেষ সংবাদ

মানিকের একমাত্র গোলে নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে

ভারতের কোটি টাকার লিগ আইপিএলের বদলে পাকিস্তানের পিএসএল-কে বেছে

২৪ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান! নেচে-গেয়ে, রাজপথে পতাকা উড়িয়ে

ফুটবল

মানিকের একমাত্র গোলে নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা

ক্রিকেট

ভারতের কোটি টাকার লিগ আইপিএলের বদলে পাকিস্তানের পিএসএল-কে বেছে নেওয়া

ফুটবল

২৪ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান! নেচে-গেয়ে, রাজপথে পতাকা উড়িয়ে বিশ্বকাপে

ক্রিকেট

আগামী জুলাই মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে