BN

যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে ম্যাচ সরানোর দাবিতে অনড় ইরান

যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে ম্যাচ সরানোর দাবিতে অনড় ইরান

ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দনিয়ামালি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপে তাদের অংশগ্রহণ এখন পুরোপুরি

ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দনিয়ামালি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপে তাদের অংশগ্রহণ এখন পুরোপুরি ফিফার সিদ্ধান্তের ওপর ঝুলে আছে। যুক্তরাষ্ট্র থেকে নিজেদের ম্যাচগুলো সরিয়ে মেক্সিকোতে নেওয়ার দাবিতে ইরান এখনো অনড়। দেশটি এখন বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার কাছ থেকে একটি আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় আছে।

আগামী জুন-জুলাইয়ে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ৪৮ দলের বিশ্বকাপে সবার আগে জায়গা করে নেওয়া দলগুলোর একটি ইরান। টানা চতুর্থবারের মতো বিশ্বমঞ্চে খেলার অপেক্ষায় ছিল তারা। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রাণহানির পর পরিস্থিতি বদলে যায়। এই হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ও সামরিক সংঘাত চলছে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ‘জি’ গ্রুপে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা। ১৬ জুন নিউজিল্যান্ড ও ২২ জুন বেলজিয়ামের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসে এবং ২৭ জুন মিসরের বিপক্ষে সিয়াটলে তাদের নামার কথা রয়েছে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। তাদের দাবি, নিরাপত্তার খাতিরে ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়া হোক।

যদিও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি জানিয়েছেন যে সূচি পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই, তবে ইরান তাদের দাবিতে অটল। ক্রীড়ামন্ত্রী দনিয়ামালি তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে বলেন, “আমরা ফিফাকে ম্যাচগুলো সরানোর অনুরোধ জানিয়েছি এবং আমাদের অবস্থান আগের মতোই আছে। ফিফা যদি আমাদের দাবি মেনে নেয়, তবেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত হবে।”

তিনি আরও জানান, খেলোয়াড়দের প্রস্তুতির কাজ চললেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একবার ইরানি দলকে স্বাগত জানালেও আবার তাদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। ট্রাম্পের এমন পরস্পরবিরোধী মন্তব্যের সমালোচনা করে দনিয়ামালি বলেন, “যেখানে আয়োজক দেশ হিসেবে যথাযথ নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না, সেখানে ইরানের অংশগ্রহণের সম্ভাবনা খুবই কম। সরকার সবকিছু বিবেচনা করেই শেষ সিদ্ধান্ত জানাবে।”

সর্বশেষ সংবাদ

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার হাইভোল্টেজ লড়াইয়ের আগে আলোচনার কেন্দ্রে

চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে বায়ার্ন

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক মোহাম্মদ আমিনুল এহসানের দীর্ঘ

ফুটবল

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার হাইভোল্টেজ লড়াইয়ের আগে আলোচনার কেন্দ্রে এখন

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে বায়ার্ন মিউনিখের

ক্রিকেট

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক মোহাম্মদ আমিনুল এহসানের দীর্ঘ বক্তব্যে

ক্রিকেট

বিসিবি প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা হওয়ার ঠিক দুই ঘণ্টার