আর্সেনালের সঙ্গে মিকেল আর্তেতার বর্তমান চুক্তির মেয়াদ ফুরিয়ে আসছে আগামী বছর। নতুন চুক্তি নিয়ে প্রাথমিক আলাপ-আলোচনা শুরু হলেও তা এখন পুরোপুরি থমকে আছে। তবে এ নিয়ে আপাতত খুব একটা মাথাব্যথা নেই আর্তেতার। তার পুরো নজর এখন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার দিকে।
আর্সেনালের ড্রেসিংরুম থেকে শুরু করে গ্যালারি—সবখানেই এখন বহু প্রতীক্ষিত প্রিমিয়ার লিগ ট্রফি জয়ের সুবাস। সামনে যখন এমন এক ঐতিহাসিক অর্জনের হাতছানি তখন চুক্তির কাগজপত্রের চেয়ে মাঠের লড়াইকেই বেশি গুরুত্ব দিচ্ছেন গানারদের এই মাস্টারমাইন্ড। শিরোপা জয় নিশ্চিত করার পরই হয়তো নিজের ভবিষ্যৎ আর নতুন চুক্তি নিয়ে নতুন করে ভাববেন তিনি।