BN

নরওয়ের নাগরিকত্ব পেলেন গোলকিপার নিকিতা হাইকিন এবং খুলল বিশ্বকাপের দুয়ার

নরওয়ের নাগরিকত্ব পেলেন গোলকিপার নিকিতা হাইকিন এবং খুলল বিশ্বকাপের দুয়ার

নরওয়ের নাগরিকত্ব পেয়েছেন বোদা/গ্লিম্টের নির্ভরযোগ্য গোলকিপার নিকিতা হাইকিন। এই অর্জনের ফলে আসন্ন

নরওয়ের নাগরিকত্ব পেয়েছেন বোদা/গ্লিম্টের নির্ভরযোগ্য গোলকিপার নিকিতা হাইকিন। এই অর্জনের ফলে আসন্ন বিশ্বকাপে নরওয়ে জাতীয় দলে ডাক পাওয়ার পথ প্রশস্ত হলো তার জন্য।

হাইকিনের জন্ম ইসরায়েলে, একটি অভিবাসী রুশ পরিবারে। মাত্র দুই বছর বয়সে তার পরিবার আবার মস্কোতে ফিরে যায় এবং সেখানেই তার ফুটবল ক্যারিয়ারের হাতেখড়ি। ২০১৯ সাল থেকে নরওয়েতে বসবাস করছেন ৩০ বছর বয়সী এই গোলকিপার। মাঝে স্বল্প সময়ের জন্য ইংলিশ ক্লাব ব্রিস্টল সিটিতে যোগ দিলেও তার ক্যারিয়ারের সোনালী সময় কেটেছে নরওয়েতেই।

রাশিয়ার হয়ে বয়সভিত্তিক ফুটবল খেলা হাইকিন বিয়ে করেছেন নরওয়ের নাগরিককে। দেশটিতে টানা পাঁচ বছর বসবাসের সুবাদে তিনি নাগরিকত্ব লাভের আইনি যোগ্যতা অর্জন করেন।

নরওয়ের ঘরোয়া ফুটবলে বোদা/গ্লিম্টের একচেটিয়া আধিপত্যে হাইকিনের ভূমিকা অনবদ্য। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে দলটির চারটি লিগ শিরোপা জয়ের পেছনে তার বড় অবদান ছিল। গত মৌসুমে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে লাৎসিওর বিপক্ষে টাইব্রেকারে দুর্দান্ত সেভ করে দলকে সেমি-ফাইনালে তুলেছিলেন তিনি। এমনকি এই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটি, আতলেতিকো মাদ্রিদ এবং ইন্টার মিলানের মতো শক্তিশালী দলগুলোকে হারানোর পেছনেও তার বিশ্বস্ত হাত দুটির বড় ভূমিকা ছিল। আসরের ১২টি ম্যাচের প্রতিটিতেই দলের পোস্ট সামলেছেন তিনি।

হাইকিনের এই নাগরিকত্ব নরওয়ে কোচ সোলবাকেনকে মধুর সমস্যায় ফেলবে। বিশ্বকাপের মূল একাদশে জায়গা পেতে তাকে লড়াই করতে হবে ৩৫ বছর বয়সী অভিজ্ঞ গোলকিপার ওরিয়ান নাইলান্ডের সঙ্গে। নাইলান্ড বর্তমানে জাতীয় দলের প্রথম পছন্দ হলেও সেভিয়ার হয়ে নিয়মিত খেলার সুযোগ পেতে তাকে বেশ সংগ্রাম করতে হচ্ছে।

নরওয়ে ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক কার্ল-পিটার লোয়েকেন জানিয়েছেন যে হাইকিনকে নরওয়ের হয়ে মাঠে নামার আগে ফিফার চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন হবে। প্রয়োজনীয় সব কাগজপত্র হাতে পেলেই ফেডারেশনের পক্ষ থেকে আবেদন জানানো হবে।

১৯৯৮ সালের পর দীর্ঘ বিরতি দিয়ে প্রথমবার বিশ্বকাপের মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে নরওয়ে। আগামী জুন-জুলাইয়ে উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় এই বিশ্বমঞ্চের জন্য ১ জুনের মধ্যেই চূড়ান্ত দল ঘোষণা করতে হবে কোচকে।

সর্বশেষ সংবাদ

ইউভেন্তুসের সঙ্গে লুসিয়ানো স্পালেত্তির সম্পর্ক আরও দীর্ঘ হতে চলেছে।

নরওয়ের নাগরিকত্ব পেয়েছেন বোদা/গ্লিম্টের নির্ভরযোগ্য গোলকিপার নিকিতা হাইকিন। এই

আর্সেনালের সঙ্গে মিকেল আর্তেতার বর্তমান চুক্তির মেয়াদ ফুরিয়ে আসছে

ফুটবল

ইউভেন্তুসের সঙ্গে লুসিয়ানো স্পালেত্তির সম্পর্ক আরও দীর্ঘ হতে চলেছে। ২০২৮

ফুটবল

আর্সেনালের সঙ্গে মিকেল আর্তেতার বর্তমান চুক্তির মেয়াদ ফুরিয়ে আসছে আগামী

ক্রিকেট

প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দল ঘোষণার সংবাদ

ক্রিকেট

নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় সারির দল পাঠালেও ঘরের মাঠে কোনো ঝুঁকি