BN

সমালোচনা শেষে এবার স্বচ্ছ প্রক্রিয়ায় কোচ নিয়োগ দিতে চায় বাফুফে

সমালোচনা শেষে এবার স্বচ্ছ প্রক্রিয়ায় কোচ নিয়োগ দিতে চায় বাফুফে

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব এখন বাংলাদেশের হাতে। তবে

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব এখন বাংলাদেশের হাতে। তবে শুধু দক্ষিণ এশিয়াতেই সীমাবদ্ধ থাকতে চায় না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাদের লক্ষ্য এখন আরও বড়—এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে নিজেদের জাত চেনানো।

বাফুফে ভবনে রবিবার ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী জানিয়েছেন, অনূর্ধ্ব-২০ দলের জন্য তারা এখন একজন দক্ষ কোচের সন্ধানে আছেন। সাফে সাফল্যের পরপরই বিদায় করে দেওয়া হয়েছে ইংলিশ কোচ মার্ক কক্সকে। মাত্র এক মাসের মেয়াদে তার নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচনা হয়েছিল। তবে জাহেদী আশ্বস্ত করেছেন, এবার নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ার কোনো ব্যত্যয় ঘটবে না।

তিনি বলেন, “যারা বাংলাদেশে বয়সভিত্তিক পর্যায়ে কোচিং করাতে আগ্রহী, তাদের আবেদনের ভিত্তিতে আমরা যোগ্য একজনকে বেছে নেব। পুরো বিষয়টি একটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হবে।”

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু হবে আগামী ২৫ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। যার মূল পর্ব অনুষ্ঠিত হবে ২০২৭ সালে। এই টুর্নামেন্টটিকে ঘিরে বড় পরিকল্পনা করছে বাফুফে।

জাহেদী আরও জানান, “এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের আগে আমাদের লক্ষ্য অন্তত তিনটি প্রস্তুতি ম্যাচ খেলা। একইভাবে অনূর্ধ্ব-১৭ দলের অভিজ্ঞতা বাড়াতে তাদের ইউরোপের বিভিন্ন একাডেমি কাপে পাঠানোর পরিকল্পনা আছে। আমরা চাই ছেলেরা বড় আসরের আগে পর্যাপ্ত অভিজ্ঞতা অর্জন করুক।”

এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলার লক্ষ্য নিয়ে অন্তত ছয় সপ্তাহের নিবিড় অনুশীলনের ব্যবস্থা করা হবে। এই ক্যাম্পটি ঢাকা কিংবা যশোরে (চার সপ্তাহ যশোরে ও দুই সপ্তাহ ঢাকায়) হওয়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ সংবাদ

ম্যানচেস্টার সিটির দাপুটে জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে যোগ

আইপিএল ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি

আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, ঠিক যেন সেখান থেকেই

ফুটবল

ম্যানচেস্টার সিটির দাপুটে জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে যোগ হলো

ক্রিকেট

আইপিএল ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল

ক্রিকেট

আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, ঠিক যেন সেখান থেকেই শুরু

ক্রিকেট

ঘরোয়া ক্রিকেটে মারকুটে ব্যাটিং আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সামর্থ্যের প্রমাণ দিয়ে