BN

ভাষা ভুলের কারণে জ্যাম্পার জরিমানা পেলেন

ভাষা ভুলের কারণে জ্যাম্পার জরিমানা পেলেন

অ্যাডাম জ্যাম্পা শাস্তি পেয়েছেন, তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

অ্যাডাম জ্যাম্পা শাস্তি পেয়েছেন, তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আইসিসির আচরণবিধি ভাঙার কারণে অস্ট্রেলিয়ার লেগ স্পিনারকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। একই সঙ্গে তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত করা হয়েছে।

মঙ্গলবার কেয়ার্নসে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৩৭তম ওভারে জ্যাম্পার বোলিংয়ের সময় ওভারথ্রোয়ের পর অনুপযুক্ত ভাষা ব্যবহার করেন, যা স্টাম্প মাইকে ধরা পড়ে।

আইসিসি এই ঘটনার জন্য তাকে লেভেল ১ লঙ্ঘনের শাস্তি দিয়েছেন। জ্যাম্পা নিজের দোষ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন, তাই আনুষ্ঠানিক শুনানি হয়নি।

ম্যাচে ৩৩ বছর বয়সী জ্যাম্পা ১০ ওভার বোলিং করে ৫৮ রানে একটি উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়া ২৯৭ রানের লক্ষ্য তাড়ায় ৯৮ রানে হেরে গেছে।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে আগামী শুক্রবার।

সর্বশেষ সংবাদ

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে হেরে বিদায় নেওয়ার ক্ষতটা এখনো

শিরোপার হাতছানিতে মাঠে নেমে শুরুতেই গোল খেয়ে কিছুটা থমকে

ইতিহাদ স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে হেরে বিদায় নেওয়ার ক্ষতটা এখনো দগদগে।

ফুটবল

শিরোপার হাতছানিতে মাঠে নেমে শুরুতেই গোল খেয়ে কিছুটা থমকে গিয়েছিল

ফুটবল

ইতিহাদ স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা এক

ফুটবল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সভায় সবচেয়ে আলোচিত বিষয়