BN

খেলা শুরুর আগেই শেষ হয়ে গেল রদ্রিগোর বিশ্বকাপ মিশন

খেলা শুরুর আগেই শেষ হয়ে গেল রদ্রিগোর বিশ্বকাপ মিশন

রিয়াল মাদ্রিদ আর ব্রাজিল ভক্তদের জন্য যেন আকাশ ভেঙে পড়ার মতো খবর।

রিয়াল মাদ্রিদ আর ব্রাজিল ভক্তদের জন্য যেন আকাশ ভেঙে পড়ার মতো খবর। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড রদ্রিগো। ক্লাবের হয়ে এই মৌসুম তো বটেই, এমনকি সামনে আসতে যাওয়া বিশ্বকাপেও আর দেখা যাবে না ২৫ বছর বয়সী এই ফুটবলারকে।

ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ মঙ্গলবার এক বিবৃতিতে তাদের এই তারকার চোটের বিষয়টি নিশ্চিত করেছে।

চোটের সেই মুহূর্ত

পেশির চোট কাটিয়ে প্রায় এক মাস পর গেতাফের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিলেন রদ্রিগো। ১-০ গোলে হারতে থাকা সেই ম্যাচে ৫৪ মিনিটে বদলি হিসেবে নামেন তিনি। ম্যাচের ৬৬ মিনিটে বাম উইং দিয়ে দৌড়ানোর সময় প্রতিপক্ষের চ্যালেঞ্জ এড়াতে গিয়েই বিপত্তি বাঁধে। ব্যথা নিয়ে খেলা চালিয়ে গেলেও পরে পরীক্ষায় ধরা পড়ে ভয়াবহ চোট।

রিপোর্ট যা বলছে

রিয়াল মাদ্রিদ জানিয়েছে, রদ্রিগোর ডান পায়ের সামনের ক্রুশিয়েট লিগামেন্ট (ACL) এবং বাইরের মেনিস্কাস পুরোপুরি ছিঁড়ে গেছে। ক্লাব সেরে ওঠার নির্দিষ্ট সময় না বললেও স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বলছে, সুস্থ হয়ে মাঠে ফিরতে তার অন্তত ১০ থেকে ১২ মাস সময় লাগতে পারে।

এক বুক হাহাকার

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপের ঠিক ১০০ দিন আগে এমন খবর ব্রাজিল ফুটবল দলের জন্য বিরাট বড় ধাক্কা। যেখানে বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণের স্বপ্ন দেখেছিলেন এই তরুণ, সেখানে মাঠের বদলে এখন তাকে যেতে হচ্ছে অপারেশন টেবিলে।

সর্বশেষ সংবাদ

ইরানের অভ্যন্তরীণ সংকট এবং দেশটির সর্বোচ্চ নেতার মৃত্যুর পর

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে টানা দুই ম্যাচ একাদশের বাইরে থাকতে

১৮৭৭ সালের মার্চ মাসে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু

ফুটবল

ইরানের অভ্যন্তরীণ সংকট এবং দেশটির সর্বোচ্চ নেতার মৃত্যুর পর উদ্ভূত

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে টানা দুই ম্যাচ একাদশের বাইরে থাকতে হওয়ায়

ক্রিকেট

১৮৭৭ সালের মার্চ মাসে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হয়েছিল

ক্রিকেট

টানা দুই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি আর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে