BN

আর্তেতার মতে, রাইস এখন বিশ্বের সেরা মিডফিল্ডার

আর্তেতার মতে, রাইস এখন বিশ্বের সেরা মিডফিল্ডার

ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে ডেক্লান রাইস হয়ে উঠেছেন

ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে ডেক্লান রাইস হয়ে উঠেছেন আর্সেনালের মূল মিডফিল্ডার।

বোর্নমাউথের মাঠে কঠিন লড়াইয়ে যেভাবে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন, জোড়া গোল করে জয় নিশ্চিত করেছেন, তাতে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বেশ খুশি। তার চোখে রাইস এখন বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন।

ম্যাচের শুরুতেই গাব্রিয়েল মাগালিয়াইসের হাস্যকর ভুলে আর্সেনাল পিছিয়ে পড়ে। তবে কিছুক্ষণ পরেই এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার দলকে সমতায় ফিরিয়ে প্রায়শ্চিত্ত করেন।

মাঠে লড়াই ছিল সমান সমান। বল আর্সেনালের দখলে থাকলেও গোলের জন্য বেশি শট নেয় স্বাগতিকরা। বোর্নমাউথ ১৫টি শট নিল, যার মধ্যে তিনটি লক্ষ্যে। আর্সেনাল নিল ১২টি শট, তার মধ্যে পাঁচটি লক্ষ্যে।

দ্বিতীয়ার্ধে রাইস দুবার বল জালে পাঠিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন। পরবর্তীতে ইলি জুনিয়র ক্রুপি একটি গোল শোধ করে শেষ পর্যন্ত ৩-২ গোলে স্বস্তির জয় নিশ্চিত করে সফরকারীরা।

২০২৩ সালে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড থেকে ক্লাব রেকর্ড ১০ কোটি ৫০ লাখ পাউন্ডে আর্সেনালে যোগ দেন রাইস। শুরুতে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও সময়ের সঙ্গে তিনি মূল মিডফিল্ডার হয়ে উঠেছেন। মাঝমাঠের নিয়ন্ত্রণ ছাড়াও আক্রমণ গড়ায় তার ভূমিকা ম্যাচ জুড়েই গুরুত্বপূর্ণ।

বোর্নমাউথ ম্যাচের পর আর্তেতাকে জিজ্ঞেস করা হয়, ২৬ বছর বয়সী রাইস কি ফুটবলের সেরা মিডফিল্ডারদের মধ্যে উঠে এসেছে। উত্তরে কোচ বলেন, “হ্যাঁ, আমার কাছে তাই। আমার দৃষ্টিতে, আমাদের দলে যারা আছে তারাই সেরা। ডেক্লান প্রতিনিয়ত তার খেলায় উন্নতি করছে, দলে তার অবদান বাড়িয়ে চলেছে এবং আমি তার কোনো সীমা দেখছি না। সে এখনও অনেক জায়গায় উন্নতি করতে পারে।”

“সে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়।”

এবারের প্রিমিয়ার লিগে রাইস দলের ২০ ম্যাচের ১৮টিতে খেলেছেন। সব মিলিয়ে এই মৌসুমে তিনি ২৬টি ম্যাচ খেলেছেন; চারটি গোল ও ছয়টি অ্যাসিস্ট করেছেন।

জয়ে নতুন বছর শুরু করেছে আর্সেনাল। লিগে ২০ ম্যাচে ১৫ জয় ও তিনটি ড্রয়ে তাদের ৪৮ পয়েন্ট। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে আছে অ্যাস্টন ভিলা ৪২ পয়েন্ট নিয়ে। এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে

ক্রিকেট

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

ক্রিকেট

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে কথা

ক্রিকেট

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে দাঁড়ানোটা

ক্রিকেট

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশের বাঁহাতি পেসার