BN

ফুটবল ইতিহাসে নতুন দিগন্ত আর বুন্দেসলিগায় পুরুষ দলের ডাগআউটে নারী কোচ

ফুটবল ইতিহাসে নতুন দিগন্ত আর বুন্দেসলিগায় পুরুষ দলের ডাগআউটে নারী কোচ

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে এক নতুন অধ্যায় লিখলেন মারি-লুইজে এটাহ। প্রথম

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে এক নতুন অধ্যায় লিখলেন মারি-লুইজে এটাহ। প্রথম নারী হিসেবে কোনো পুরুষ দলের প্রধান কোচের দায়িত্ব পেয়ে ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করে নিয়েছেন ৩৪ বছর বয়সী জার্মানির এই সাবেক মিডফিল্ডার।

টানা ব্যর্থতার দায়ে স্টিফেন বাউমগার্টকে বরখাস্ত করার পর, মৌসুমের বাকি সময়ের জন্য ইউনিয়ন বার্লিনের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। শনিবার টেবিলের তলানির দল হাইডেনহাইমের কাছে ৩-১ গোলে হারের পরপরই বাউমগার্টকে সরিয়ে এটাহর ওপর আস্থা রাখে ক্লাব কর্তৃপক্ষ।

বুন্দেসলিগায় ইউনিয়ন বার্লিন বর্তমানে ১১তম স্থানে রয়েছে। অবনমন অঞ্চল থেকে তারা নিরাপদ দূরত্বে থাকলেও, ২০২৬ সালে খেলা ১৪ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় পাওয়ায় ক্লাবের পারফরম্যান্স নিয়ে দুশ্চিন্তা বাড়ছিল। এই কঠিন সময়েই ত্রাতা হিসেবে এগিয়ে এলেন মারি-লুইজে।

ইতিহাস গড়া অবশ্য মারি-লুইজের জন্য নতুন কিছু নয়। ২০২৩ সালের নভেম্বরে ইউনিয়ন বার্লিনেই প্রথম নারী সহকারী কোচ হিসেবে নাম লিখিয়েছিলেন তিনি। এরপর ২০২৪ সালের জানুয়ারিতে তৎকালীন কোচ নেনাড বিয়েলিজ্জা নিষিদ্ধ থাকায় ডার্মস্টাটের বিপক্ষে এক ম্যাচে টাচলাইনে দাঁড়িয়ে প্রথম নারী কোচ হিসেবে বুন্দেসলিগার ম্যাচ সামলানোর কীর্তিও গড়েন তিনি।

খেলোয়াড় হিসেবেও মারি-লুইজের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। জার্মানির বয়সভিত্তিক দলের এই সাবেক ফুটবলার টারবাইন পটসডামের হয়ে জিতেছেন উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগ। ২০২৫ সাল থেকে ইউনিয়ন বার্লিনের অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে কাজ করার পর, আগামী গ্রীষ্মে ক্লাবটির নারী দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে তার।

সর্বশেষ সংবাদ

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না।

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন

ক্রিকেট

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

ক্রিকেট

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না। আফগানিস্তানের

ক্রিকেট

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন ধন্দে

ক্রিকেট

সিলেট টেস্টের চতুর্থ দিন মাঠে ব্যাট-বলের হাড্ডাহাড্ডি লড়াই তো চলছিলই,