BN

সুপার কাপে ফের খেলতে পারছেন না এমবাপে

সুপার কাপে ফের খেলতে পারছেন না এমবাপে

গোলের সবচেয়ে বড় ভরসা কিলিয়ান এমবাপেকে ছাড়াই স্প্যানিশ সুপার কাপের দল ঘোষণা

গোলের সবচেয়ে বড় ভরসা কিলিয়ান এমবাপেকে ছাড়াই স্প্যানিশ সুপার কাপের দল ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ।

সুপার কাপ শুরুর আগে বড় ধাক্কা খেল ক্লাবটি। ফরাসি তারকা এমবাপে চোটের কারণে ছিটকে গেছেন।

সৌদি আরবের জেদ্দায় রিয়াল মাদ্রিদ সেমি-ফাইনালে আগামী বৃহস্পতিবার আতলেতিকো মাদ্রিদের সঙ্গে মুখোমুখি হবে। জিতলে রোববার ফাইনালে খেলবে তারা, যেখানে প্রতিপক্ষ হবে বার্সেলোনা ও আথলেতিক বিলবাওয়ের মধ্যে জয়ী দল।

ফরাসি তারকাকে ছাড়া মঙ্গলবার সৌদি সফরের দল ঘোষণা করেছে ইউরোপের সফলতম ক্লাবটি।

গত কয়েক সপ্তাহ ধরে বাম হাঁটুর সমস্যায় ভুগছেন এমবাপে। গত বছরের শেষ দিকে চোট আরও বেড়ে যায়। রেয়াল বেতিসের বিপক্ষে তাই নতুন বছরের প্রথম ম্যাচে খেলতে পারেননি বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড। একইভাবে গত ১০ ডিসেম্বর ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলেননি তিনি।

গত বছর রেয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯ গোল করেছেন এমবাপে, যা এক পঞ্জিকাবর্ষে ইউরোপের সফলতম ক্লাবের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শের সমান। বড় দিনের ছুটির পরও এখনও মাঠে ফিরতে পারেননি।

২০২৪ সালের গ্রীষ্মে রেয়ালে যোগ দেওয়ার পর ৯৪ ম্যাচের মধ্যে মাত্র ১১টিতে খেলতে পারেননি এমবাপে। চলতি মৌসুমে তার গোল সংখ্যা ২৯। ক্লাব বিশ্বকাপ ছাড়া কখনও তিনি টানা দুটি ম্যাচ বাইরে থাকেননি।

আতলেতিকোর সঙ্গে সেমি-ফাইনালের আগে রক্ষণভাগে সুখবর পেয়েছেন রিয়াল কোচ শাবি আলনসো। চোট কাটিয়ে ফিরেছেন ডিন হাউসেন।

সর্বশেষ সংবাদ

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে এক নতুন অধ্যায় লিখলেন

শ্রীলঙ্কার তরুণ পেসার মাথিশা পাথিরানাকে পাওয়া কলকাতা নাইট রাইডার্সের

চোটের কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে যাওয়ায়

ফুটবল

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে এক নতুন অধ্যায় লিখলেন মারি-লুইজে

ক্রিকেট

শ্রীলঙ্কার তরুণ পেসার মাথিশা পাথিরানাকে পাওয়া কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)

ক্রিকেট

চোটের কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে যাওয়ায় পারভেজ

ক্রিকেট

বিশ্ব ডোপবিরোধী সংস্থা (ওয়াডা) কর্তৃক দুই বছরের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন