BN

থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ নারী ফুটবল দল

থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ নারী ফুটবল দল

মূল লড়াইয়ের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়া ‘এ’ লিগের দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে

মূল লড়াইয়ের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়া ‘এ’ লিগের দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

প্রথমবারের মতো উইমেন’স এশিয়ান কাপে অংশ নেওয়ার লক্ষ্য সামনে রেখে আগেভাগেই সবকিছু গুছিয়ে নিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, মূল টুর্নামেন্ট শুরুর প্রায় দুই সপ্তাহ আগে দেশ ছাড়বে দল। এর আগে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় একাধিক প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে।

আগামী ১ মার্চ অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে শুরু হবে উইমেন’স এশিয়ান কাপের এবারের আসর। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।

গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৩ মার্চ, সিডনিতে চীনের বিপক্ষে। একই ভেন্যুতে ৬ মার্চ উত্তর কোরিয়ার মুখোমুখি হবে দলটি। এরপর ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

এই টুর্নামেন্টে সেরা আট দল সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পাবে। পাশাপাশি সেরা ছয় দল নিশ্চিত করবে নারী বিশ্বকাপের টিকিট। এসব লক্ষ্য সামনে রেখেই বুধবার থেকে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ দল।

ফাহাদ করিম বলেন, “আমাদের পরিকল্পনা অনুযায়ী বুধবার সকাল থেকেই দলের অনুশীলন শুরু হবে। ১৫ বা ১৬ ফেব্রুয়ারি দল ঢাকা ছাড়বে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। তবে সরাসরি অস্ট্রেলিয়া নয়, প্রথমে থাইল্যান্ডে যাবে। সেখানে এক সপ্তাহের ক্যাম্প হবে, এরপর অস্ট্রেলিয়ায় যাত্রা করবে দল। ২২ ফেব্রুয়ারি থেকে সিডনিতে ক্যাম্প শুরু হবে।”

তিনি আরও জানান, “সিডনিতে ক্লোজড ডোরে অস্ট্রেলিয়া ‘এ’ লিগের ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য তারিখ ২৬ ফেব্রুয়ারি। এর আগে থাইল্যান্ডেও একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছি, যদিও এখনও প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি। কোনো কারণে থাইল্যান্ডে ম্যাচ আয়োজন সম্ভব না হলে দল আগে অস্ট্রেলিয়ায় যাবে এবং সেখানে গিয়ে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার ব্যবস্থা করা হবে।”

সর্বশেষ সংবাদ

ঝড়ো ব‍্যাটিংয়ে কঠিন সমীকরণ মিলিয়ে দিয়ে কেবল নেপালের ১২

অ্যাকিলিসের চোটে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার লুইস মিলার বিশ্বকাপ

ফুটবলার থেকে রাজনীতিক, এবার আমিনুল হকের কাঁধে আরও বড়

ক্রিকেট

ঝড়ো ব‍্যাটিংয়ে কঠিন সমীকরণ মিলিয়ে দিয়ে কেবল নেপালের ১২ বছরের

ফুটবল

অ্যাকিলিসের চোটে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার লুইস মিলার বিশ্বকাপ মাঠে

ফুটবল

ফুটবলার থেকে রাজনীতিক, এবার আমিনুল হকের কাঁধে আরও বড় দায়িত্ব।

ক্রিকেট

১৭১ রানের লক্ষ্য। টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের মতো দলের বিপক্ষে এই