BN

ফুলহ্যামকে উড়িয়ে শিরোপা দৌড়ে টিকে রইল আর্সেনাল

ফুলহ্যামকে উড়িয়ে শিরোপা দৌড়ে টিকে রইল আর্সেনাল

শিরোপা লড়াইয়ের ভাগ্য এখন আর নিজেদের হাতে নেই, তবুও হাল ছাড়ছে না

শিরোপা লড়াইয়ের ভাগ্য এখন আর নিজেদের হাতে নেই, তবুও হাল ছাড়ছে না আর্সেনাল। ম্যানচেস্টার সিটির চেয়ে ম্যাচ বেশি খেললেও জয়ের ধারা বজায় রেখেছে তারা। প্রথমার্ধেই ফুলহ্যামের রক্ষণভাগ লণ্ডভণ্ড করে দিয়ে বড় জয় তুলে নিল মিকেল আর্তেতার দল।

এমিরেটস স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-০ গোলে জিতেছে গানার্সরা। স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেছেন ভিক্তর ইয়োকেরেশ এবং অন্য গোলটি এসেছে বুকায়ো সাকার পা থেকে। এই জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় আর্তেতার শিষ্যরা। শুরুতেই সাকার বাড়ানো বল থেকে লক্ষ্যভেদ করে দলকে লিড এনে দেন ইয়োকেরেশ। ম্যাচের ২৭ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এলেও গোলরক্ষকের বাধায় তা সফল হয়নি। এর কিছুক্ষণ পর রিকার্দো কালাফিওরি হেডে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।

তবে বিরতির আগেই স্কোরলাইন ৩-০ করে ফেলে আর্সেনাল। ৪০ মিনিটে ইয়োকেরেশের পাসে গোল করেন সাকা। আর প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে লেয়ান্ড্রো ট্রসার্ডের ক্রসে দারুণ এক হেডে নিজের দ্বিতীয় গোলটি পূর্ণ করেন সুইডিশ ফরোয়ার্ড ইয়োকেরেশ।

বিরতির পর ফুলহ্যাম ম্যাচে ফেরার চেষ্টা করলেও দাভিদ রায়াকে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি তারা। ৮১ মিনিটে কালাফিওরির একটি হেড ক্রসবারে লেগে ফিরে না এলে হারের ব্যবধানটা আরও বড় হতে পারতো ফুলহ্যামের। ৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল, আর ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে ধাওয়া করছে সিটি।

সর্বশেষ সংবাদ

বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হওয়ার উৎসব সেরে ফেলার পর এবার প্রথম

ঘরের মাঠে লরিয়ঁকে সামনে পেয়েও জয় তুলে নিতে পারল

শিরোপা লড়াইয়ের ভাগ্য এখন আর নিজেদের হাতে নেই, তবুও

ফুটবল

বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হওয়ার উৎসব সেরে ফেলার পর এবার প্রথম হোঁচট

ফুটবল

ঘরের মাঠে লরিয়ঁকে সামনে পেয়েও জয় তুলে নিতে পারল না

ক্রিকেট

অতীতের ব্যর্থতা পেছনে ফেলে এখন সামনের দিকে তাকাতে চান বাংলাদেশের

ক্রিকেট

মাত্র ১৬ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারিয়ে ১০২ রানেই