BN

ঘরের মাঠে লরিয়ঁর কাছে পয়েন্ট হারাল পিএসজি

ঘরের মাঠে লরিয়ঁর কাছে পয়েন্ট হারাল পিএসজি

ঘরের মাঠে লরিয়ঁকে সামনে পেয়েও জয় তুলে নিতে পারল না পিএসজি। দুইবার

ঘরের মাঠে লরিয়ঁকে সামনে পেয়েও জয় তুলে নিতে পারল না পিএসজি। দুইবার লিড নিয়েও রক্ষণভাগের ভুলে পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয়েছে লুইস এনরিকের শিষ্যদের। লিগ শিরোপার একদম কাছে দাঁড়িয়ে এমন ড্র নিশ্চিতভাবেই হতাশ করেছে প্যারিসের সমর্থকদের।

শনিবার রাতে লিগ আঁ-র ম্যাচে লরিয়ঁর সাথে ২-২ গোলে ড্র করেছে পিএসজি। ইব্রাহিমা এমবায়ে ও জাইরে-এমেরির গোলে স্বাগতিকরা দুই দফায় এগিয়ে গেলেও পাবলো এবং টসিনের গোল লরিয়ঁকে সমতায় ফেরায়।

পুরো ম্যাচে বল দখল (৬৫ শতাংশ) আর আক্রমণে পিএসজির একচ্ছত্র আধিপত্য থাকলেও ফিনিশিং আর রক্ষণের ঘাটতি স্পষ্ট ছিল। ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান অবশ্য এখনও পিএসজির দখলেই আছে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে লঁস।

ম্যাচের শুরুটা ছিল বেশ নাটকীয়। ষষ্ঠ মিনিটেই এমবায়ের গোলে এগিয়ে যায় পিএসজি। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি; মিনিট ছয়েক পরেই পাবলোর গোলে সমতায় ফেরে সফরকারীরা। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে জাইরে-এমেরির দুর্দান্ত এক দূরপাল্লার শটে পিএসজি আবারও লিড নিলে মনে হচ্ছিল জয়টা সময়ের ব্যাপার। কিন্তু ১৩ মিনিট পরেই টসিন গোল করে পিএসজির জয়োল্লাসে জল ঢেলে দেন।

মজার ব্যাপার হলো, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে একই দিনে হোঁচট খেল পিএসজি ও বায়ার্ন মিউনিখ দুই দলই। বায়ার্ন তাদের ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছে হাইডেনহাইমের সাথে। আগামী বুধবার এই বায়ার্নের মাঠেই ইউরোপ সেরার লড়াইয়ে নামবে পিএসজি, যেখানে প্রথম লেগের কল্যাণে ৫-৪ গোলে এগিয়ে আছে ফরাসি চ্যাম্পিয়নরা।

সর্বশেষ সংবাদ

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার

ফুটবল

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন

ফুটবল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই

ফুটবল

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার নাপোলির

ফুটবল

নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে দ্বিতীয়