BN

তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে বাংলাদেশি ছোঁয়া

তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে বাংলাদেশি ছোঁয়া

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এবারই প্রথম দেখা যাবে একদম ভিন্ন এক চিত্র। আগে

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এবারই প্রথম দেখা যাবে একদম ভিন্ন এক চিত্র। আগে কখনো যা হয়নি, উত্তর আমেরিকা আসরে সেটিই হতে যাচ্ছে বাস্তব। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে বসতে যাওয়া এই বিশ্বকাপের পর্দা উঠবে তিনটি দেশেই আলাদা তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। আর বাংলাদেশি ক্রীড়াপ্রেমীদের জন্য সবচেয়ে বড় খবর হলো, কানাডা পর্বের অনুষ্ঠানে সুরের মায়াজাল ছড়াবেন বাংলাদেশি-আমেরিকান ডিজে তারকা সঞ্জয় দেব।

এবারের আসরটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল মহাযজ্ঞ। আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হবে বিশ্বকাপের মূল ডামাডোল। সেখানে পারফর্ম করবেন গ্র্যামিজয়ী মেক্সিকান ব্যান্ড ‘মানা’ এবং জনপ্রিয় শিল্পী আলেহান্দ্রো ফের্নান্দেস ও বেলিন্দা। উদ্বোধনী অনুষ্ঠানে মেক্সিকোর আদিবাসী সংস্কৃতি ও আধুনিক লোকশিল্পের এক দারুণ মিশেল দেখা যাবে। এরপরই উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

কানাডা পর্বের আসর বসবে টরন্টোতে, যেখানে স্বাগতিকরা লড়বে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে। এই ম্যাচের আগে অ‍্যালাইস মোরিসেট ও মাইকেল বাবলদের মতো তারকাদের সঙ্গে মঞ্চ মাতাবেন আমাদের সঞ্জয় দেব। ফিফা জানিয়েছে, কানাডার এই আয়োজনে দেশটির বৈচিত্র্যময় জাতিগোষ্ঠীর জীবনধারা ফুটিয়ে তোলা হবে। অন্যদিকে, লস অ্যাঞ্জেলসে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী পর্বে মূল আকর্ষণ হিসেবে থাকবেন বিশ্বখ্যাত গায়িকা কেটি পেরি ও র‍্যাপার ‘ফিউচার’।

২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানে প্রথমবার যৌথ আয়োজনে বিশ্বকাপ হলেও উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল কেবল কোরিয়াতে। এবারই প্রথম তিনটি ভিন্ন দেশে তিনটি অনুষ্ঠানের সাক্ষী হবে বিশ্ব। ৪৮টি দলের এই বিশাল টুর্নামেন্টে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬টি শহরে। আর ১৯ জুলাই নিউ ইয়র্কে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই ফুটবল উৎসবের।

সর্বশেষ সংবাদ

আইপিএলের মঞ্চে দিনটি মোটেও ভালো কাটল না জফ্রা আর্চারের।

ম্যানচেস্টার ইউনাইটেডের জয়রথ থেমে গেল সান্ডারল্যান্ডের মাঠে। চ্যাম্পিয়ন্স লিগে

আন্তর্জাতিক ক্রিকেটে ১৬টা বছর কাটিয়ে দেওয়ার পর অনেকেরই ফুরিয়ে

ক্রিকেট

আইপিএলের মঞ্চে দিনটি মোটেও ভালো কাটল না জফ্রা আর্চারের। ম্যাচের

ফুটবল

ম্যানচেস্টার ইউনাইটেডের জয়রথ থেমে গেল সান্ডারল্যান্ডের মাঠে। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা

ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটে ১৬টা বছর কাটিয়ে দেওয়ার পর অনেকেরই ফুরিয়ে যাওয়ার

ক্রিকেট

নাহিদ রানার ১৪০.৯ কিলোমিটার গতির সেই গোলাটি যখন আজান আওয়াইসের