BN

টস জিতে প্রথমে ফিল্ডিং নিল বাংলাদেশ

টস জিতে প্রথমে ফিল্ডিং নিল বাংলাদেশ

চোটের কারণে ভারতের বিপক্ষে খেলছেন না লিটন দাস। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে বাংলাদেশকে

চোটের কারণে ভারতের বিপক্ষে খেলছেন না লিটন দাস। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলি। অধিনায়কত্বের অভিষেকেই টস জিতে নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

শক্তিশালী ভারতকে হারানোর স্বপ্ন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। গ্রুপ পর্বে অপরাজিত শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর শুরু করা দলটি এবার মুখোমুখি আরেক অজেয় ভারত। চলতি এশিয়া কাপে এখন পর্যন্ত সব ম্যাচে জয়ের ধারা ধরে রেখেছে সুরিয়াকুমার ইয়াদাভরা। সেই জয়রথ থামিয়ে ফাইনালের পথে এগিয়ে যেতে চায় লিটন দাসের দল।

দুবাইয়ে বুধবার রাত সাড়ে আটটায় শুরু হবে বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি।

টি-টোয়েন্টিতে ভারত এখন এক ভয়ংকর দল। ২০২৪ সালের শুরু থেকে এ পর্যন্ত ৩২ ম্যাচে জয় পেয়েছে তারা, হার মাত্র তিনটিতে। এমন দলকে হারানো সহজ নয়। তবে ‘অজেয়’ দলকে নামিয়ে আনার কাজটা এর আগেই একবার করেছে লিটনদের বাংলাদেশ। ভারতের বিরুদ্ধেও সেই পুনরাবৃত্তির সামর্থ্য আছে তাদের।

ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ১৭টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। জিতেছে মাত্র একটি—২০১৯ সালে দিল্লিতে। তবে বেশ কয়েকটি ম্যাচেই লড়েছে দারুণভাবে। দুবাইয়ে আরেকটি জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছেন লিটনরা।

সর্বশেষ সংবাদ

সীমিত ওভারের ক্রিকেটে অধরা সেই শিরোপার খোঁজে আবারও মুখোমুখি

আইপিএল ২০২৬ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) তাদের ঘরের

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের মহারণ, সামনে শক্তিশালী ইংল্যান্ড। এমন হাইভোল্টেজ

ক্রিকেট

সীমিত ওভারের ক্রিকেটে অধরা সেই শিরোপার খোঁজে আবারও মুখোমুখি ক্রিকেটের

ক্রিকেট

আইপিএল ২০২৬ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) তাদের ঘরের মাঠের

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের মহারণ, সামনে শক্তিশালী ইংল্যান্ড। এমন হাইভোল্টেজ ম্যাচের

ফুটবল

রিয়াল মাদ্রিদ আর ব্রাজিল ভক্তদের জন্য যেন আকাশ ভেঙে পড়ার