BN

ভেন্যু পরিবর্তন ইস্যুতে ঢাকায় আসছেন আইসিসির প্রতিনিধি

ভেন্যু পরিবর্তন ইস্যুতে ঢাকায় আসছেন আইসিসির প্রতিনিধি

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। এই অবস্থান থেকে

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। এই অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশের ভেন্যু ইস্যু নিয়ে আলোচনা করতেই শনিবার ঢাকায় আসছেন আইসিসির একজন প্রতিনিধি। বিশ্বকাপের ভেন্যু নিয়ে চলমান অচলাবস্থা কাটাতে এটিকে নতুন উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে।

শুরুতে দুই সদস্যের প্রতিনিধি দল আসার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে শেষ পর্যন্ত একজনই আসছেন। ঢাকায় আসছেন আইসিসির দুর্নীতি দমন বিভাগের অন্তর্বর্তীকালীন মহাব্যবস্থাপক অ্যান্ড্র এফগ্রেভ। ব্রিটিশ পুলিশের সাবেক এই কর্মকর্তা আগে আইসিসির একই বিভাগের অপারেশন্স ম্যানেজারের দায়িত্বে ছিলেন।

ঢাকায় অবস্থানকালে তিনি বিসিবি কর্তাদের পাশাপাশি ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গেও বৈঠক করবেন।

এর আগে আইসিসি ও বিসিবির মধ্যে একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেই বৈঠক শেষে বিসিবি জানায়, ভারতের ভেন্যুতেই বিশ্বকাপ খেলতে যাওয়ার অনুরোধ এসেছিল আইসিসির পক্ষ থেকে। তবে আগের অবস্থানেই অটল থাকার কথা স্পষ্টভাবে জানিয়ে দেয় বিসিবি।

আইসিসির প্রতিনিধি ঢাকায় আসার পেছনের প্রেক্ষাপট ব্যাখ্যা করেছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান।

“আমরা একটা মেইল দিয়েছি, উনারা উত্তর দিয়েছে, আমরা আবার মেইল দিয়েছি। তারপরে একটা জুম মিটিং হইছে। জুম মিটিংয়ের পরে এখন উনারা বলছে যে, সামনাসামনি বসে আলাপ করতে চায়। কিন্তু আপনারা তো জানেন যে, আমাদের স্ট্যান্ড একটাই। আমরা সেখান থেকে নড়ে যাইনি।”

ক্রিকেট চলমান থাকুক—এটাই বিসিবির চাওয়া বলে জানান তিনি।
“আমরা অবশ্যই চাই খেলাটা হোক। ক্রিকেট চলমান থাকা উচিত। দেখা যাক, কালকে কী হয়।”

ইফতেখার রহমান জানান, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই পুরো বিষয়টি তদারকি করছেন। এই বিসিবি পরিচালকের আশা, আলোচনার ফলাফল বাংলাদেশের পক্ষেই যাবে।

“পুরো প্রোগ্রামটা আসলে প্রেসিডেন্ট সাহেব জানেন। প্রেসিডেন্ট সাহেব, ভাইস-প্রেসিডেন্ট উনারা বসবেন। আমরা আশা করছি, ভালো একটি ফল পাব।

“আমাদের বোর্ড বলেন, আমাদের সরকার বলেন, সবাই আমরা মনে করি যে, আমাদের দল ও ক্রিকেটাররা নিরাপদ নয় (ভারতে)। এটা নিয়েই মনে হয় মূলত আলাপ হবে। এটা সত্যি বলতে, প্রেসিডেন্ট সাহেব একদম নিজে একা সামলাচ্ছেন। দেখা যাক, কালকে কী আউটকাম হয়। আমি যেটা দেখি যে, এটা ভালো ইঙ্গিত যে, অন্তত কেউ আসছেন। এখন তো একদম স্ট্যান্ডস্টিল অবস্থায় আছে।”

সর্বশেষ সংবাদ

মাইকেল ক্যারিকের জাদুকরী ছোঁয়ায় বদলে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড আবারও

আক্রমণভাগ কিংবা মাঝমাঠের কেউ যখন ফিনিশিংয়ে সুবিধা করতে পারছিলেন

কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ বলে অপরাজিত

ফুটবল

মাইকেল ক্যারিকের জাদুকরী ছোঁয়ায় বদলে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড আবারও জয়ের

ফুটবল

আক্রমণভাগ কিংবা মাঝমাঠের কেউ যখন ফিনিশিংয়ে সুবিধা করতে পারছিলেন না

ক্রিকেট

কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ বলে অপরাজিত ৯৭

ক্রিকেট

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরেছেন ম্যাট হেনরি।