BN

আইসিসি এখনো দিনক্ষণ জানায়নি, বলছে বিসিবি

আইসিসি এখনো দিনক্ষণ জানায়নি, বলছে বিসিবি

বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বুধবারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে—আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এমন খবর

বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বুধবারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে—আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশ পেলেও সেটিকে সরাসরি নাকচ করে দিয়েছে বিসিবি।

আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছিল, বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য বুধবারের মধ্যেই নির্ধারিত হয়ে যাবে। তবে বিসিবি বলছে, এমন কোনো সময়সীমা তারা পায়নি। বোর্ড পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, আইসিসি ও বিসিবির বৈঠকে নির্দিষ্ট কোনো দিন বা তারিখ নিয়ে আলোচনা হয়নি।

খবরটি প্রকাশ করেছিল ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। রোববার রাতে প্রকাশিত সেই প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে কি না—বিশেষ করে টুর্নামেন্ট খেলতে দলটি ভারতে যাবে কি না—সে বিষয়ে বুধবারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ঢাকায় শনিবারের বৈঠকে বিসিবিকে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

তবে সোমবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক আমজাদ হোসেন সম্পূর্ণ ভিন্ন কথা বলেন।

“গত শনিবার আইসিসির একজন প্রতিনিধি ঢাকায় আসেন। তার সঙ্গে আমাদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। বিশ্বকাপে অংশগ্রহণের ক্ষেত্রে ভেন্যু নিয়ে আমরা আমাদের অবস্থান পরিষ্কারভাবে জানাই। আমরা জানিয়েছি, এই ভেন্যুতে (ভারত) খেলতে আমরা অপারগ এবং বিকল্প ভেন্যুর জন্য অনুরোধ করেছি। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে,” বলেন আমজাদ।

তিনি আরও যোগ করেন, “তারা বলেছেন, এসব বিষয় আইসিসিকে জানাবেন এবং পরে সিদ্ধান্ত আমাদের জানানো হবে। তবে কবে বা কোন তারিখে সিদ্ধান্ত জানানো হবে—সে বিষয়ে তারা কিছুই নির্দিষ্ট করে বলেননি। শুধু এটুকু বলা হয়েছে, পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে।”

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানানোর পর আইসিসি ও বিসিবির মধ্যে দুই দফা বৈঠক হয়েছে। প্রথম দফায় গত বুধবার ভিডিও কনফারেন্সে আলোচনা হয়। এরপর শনিবার আইসিসির একজন প্রতিনিধি ঢাকায় এসে সরাসরি বৈঠক করেন, যেখানে অনলাইনে যুক্ত ছিলেন আইসিসির আরেক প্রতিনিধি।

দুটি বৈঠকেই বিসিবি তাদের আগের অবস্থানেই অনড় থাকে—ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে কোনো পরিবর্তন নেই। অন্যদিকে আইসিসিও জানিয়ে দেয়, টুর্নামেন্টের সূচিতে তারা কোনো পরিবর্তন আনবে না।

বৈঠকের পর বিসিবির পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তবে ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে দাবি করা হয়, এই প্রস্তাব বিসিবির দিক থেকেই আসে। প্রতিবেদনে বলা হয়, ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের জায়গায় ‘বি’ গ্রুপে থাকা আয়ারল্যান্ডকে নেওয়ার এবং বাংলাদেশকে ওই গ্রুপে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে আইসিসি সেই প্রস্তাবে রাজি হয়নি।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে অবশ্য আইসিসির এই অসম্মতির বিষয়টি উল্লেখ করা হয়নি।

এরই মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণকারী ২০টি দলের কাছে আইসিসির নিয়োগ দেওয়া একটি স্বাধীন সিকিউরিটি এজেন্সির প্রতিবেদন পাঠানো হয়েছে। সেখানে ভারতে সার্বিক নিরাপত্তা ঝুঁকি মাঝারি থেকে উঁচু পর্যায়ের বলে উল্লেখ করা হলেও কোনো নির্দিষ্ট সফরকারী দলের প্রতি সরাসরি হুমকি নেই বলে জানানো হয়েছে।

আগের বৈঠকের মতো শনিবারের আলোচনাতেও আইসিসি বারবার বিসিবিকে আশ্বস্ত করেছে যে, ভারতে বাংলাদেশের জন্য আলাদা কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

এদিকে বৈঠকের আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে আইসিসি। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যায়, তাহলে বিকল্প দল নেওয়া হবে। র‍্যাঙ্কিং অনুযায়ী সেই দলটি হতে পারে স্কটল্যান্ড।

তবে বিসিবি পরিচালক আমজাদ হোসেনের দাবি, পরিস্থিতি এখনো এমন পর্যায়ে যায়নি যে বোর্ডকে দেয়ালে পিঠ ঠেকে সিদ্ধান্ত নিতে হচ্ছে।

সর্বশেষ সংবাদ

মাইকেল ক্যারিকের জাদুকরী ছোঁয়ায় বদলে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড আবারও

আক্রমণভাগ কিংবা মাঝমাঠের কেউ যখন ফিনিশিংয়ে সুবিধা করতে পারছিলেন

কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ বলে অপরাজিত

ফুটবল

মাইকেল ক্যারিকের জাদুকরী ছোঁয়ায় বদলে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড আবারও জয়ের

ফুটবল

আক্রমণভাগ কিংবা মাঝমাঠের কেউ যখন ফিনিশিংয়ে সুবিধা করতে পারছিলেন না

ক্রিকেট

কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ বলে অপরাজিত ৯৭

ক্রিকেট

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরেছেন ম্যাট হেনরি।