BN

ভারতের বিপক্ষে হার ভুলে নতুন লক্ষ্য অনূর্ধ্ব–১৯দের

ভারতের বিপক্ষে হার ভুলে নতুন লক্ষ্য অনূর্ধ্ব–১৯দের

যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত

যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশের অনূর্ধ্ব–১৯ দলকে। সেই আক্ষেপ ভুলে এবার সামনে তাকানোর পালা। মঙ্গলবার বুলাওয়ায়োতে বাংলাদেশের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড।

শেষ মুহূর্তে হাতছাড়া হয়ে যাওয়া এমন একটি ম্যাচের ক্ষত সহজে শুকায় না। তবে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের পেসার আল ফাহাদের বিশ্বাস, আত্মবিশ্বাসই তাদের সবচেয়ে বড় শক্তি। সেই বিশ্বাস নিয়েই পরের ম্যাচগুলোতে ভালো করার প্রত্যাশা দেখছেন তিনি।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের পথে থেকেও শেষ পর্যন্ত ১৮ রানে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে একই ভেন্যু বুলাওয়ায়োতেই তাদের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড। এই মাঠেই গত শনিবার হৃদয়ভাঙা সেই পরাজয়ের সাক্ষী হয়েছে দলটি।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এক সময় জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৩৩ বলে মাত্র ৪১ রান, হাতে ছিল সাতটি উইকেট। জয় তখন কেবল সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন—২২ রানের মধ্যেই সাত উইকেট হারিয়ে ম্যাচটি ফসকে যায়।

তবে সেই হতাশার মধ্যেও একটি বড় প্রাপ্তি ছিল আল ফাহাদের দুর্দান্ত বোলিং। পাঁচ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখার সুযোগ তৈরি করলেও পরাজয়ের কারণে ব্যক্তিগত অর্জনের আনন্দটা সেদিন চাপা পড়ে যায়। দ্বিতীয় ম্যাচের আগে বিসিবির ভিডিও বার্তায় ফাহাদ তুলে ধরেন নিজের অনুভূতি।

“বোলার হিসেবে যে কোনো ম্যাচেই পাঁচ উইকেট পাওয়া বিশেষ কিছু। প্রথম ম্যাচেই এমন পারফরম্যান্স করতে পেরে ভালো লাগছে। এটা আমাকে পরের ম্যাচগুলোর জন্য অনেক আত্মবিশ্বাস দেবে,” বলেন তিনি।

গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ নিউ জিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। এই দুই ম্যাচেই ভালো ফল করার ব্যাপারে আশাবাদী ফাহাদ।

“আমরা আত্মবিশ্বাসী যে সামনে ভালো কিছু করতে পারব। নিউ জিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দুটিতে দলের সবাই বিশ্বাস রাখছে ভালো কিছুর,” যোগ করেন এই তরুণ পেসার।

চলতি যুব বিশ্বকাপে শিরোপার দাবিদার হিসেবেই মাঠে নেমেছে বাংলাদেশ। গত যুব বিশ্বকাপের পর থেকে বর্তমান আসর শুরুর আগ পর্যন্ত আজিজুল হাকিমের দল খেলেছে ৩২টি যুব ওয়ানডে—যা বিশ্বে সর্বোচ্চ। বিপরীতে বিস্ময়করভাবে, গত দুই বছরে একটি যুব ওয়ানডেও খেলেনি নিউ জিল্যান্ডের অনূর্ধ্ব–১৯ দল।

এই পরিসংখ্যান বিবেচনায় নিলে, ম্যাচটিতে পরিষ্কার ফেভারিট হয়েই মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল।

সর্বশেষ সংবাদ

মাইকেল ক্যারিকের জাদুকরী ছোঁয়ায় বদলে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড আবারও

আক্রমণভাগ কিংবা মাঝমাঠের কেউ যখন ফিনিশিংয়ে সুবিধা করতে পারছিলেন

কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ বলে অপরাজিত

ফুটবল

মাইকেল ক্যারিকের জাদুকরী ছোঁয়ায় বদলে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড আবারও জয়ের

ফুটবল

আক্রমণভাগ কিংবা মাঝমাঠের কেউ যখন ফিনিশিংয়ে সুবিধা করতে পারছিলেন না

ক্রিকেট

কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ বলে অপরাজিত ৯৭

ক্রিকেট

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরেছেন ম্যাট হেনরি।