BN

মুস্তাফিজ ইস্যুতে বিশ্বকাপের আগে অস্থিরতা, দোষারোপ বিসিসিআই

মুস্তাফিজ ইস্যুতে বিশ্বকাপের আগে অস্থিরতা, দোষারোপ বিসিসিআই

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পুরো প্রক্রিয়ায় বিসিসিআই যদি আরও একটু

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পুরো প্রক্রিয়ায় বিসিসিআই যদি আরও একটু সতর্কতা দেখাত, তাহলে বর্তমান এই জটিল পরিস্থিতি এড়ানো সম্ভব ছিল—এমনটাই মনে করেন আইসিসির সাবেক এক কর্মকর্তা।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার জন্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-কেই কাঠগড়ায় তুলেছেন আইসিসির সাবেক হেড অব কমিউনিকেশন সামি-উল-হাসান বার্নি। তার মতে, বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে যেভাবে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, সেটিই মূলত পুরো বিতর্কের সূত্রপাত। ভারতীয় বোর্ড বিষয়টি আরেকটু সংবেদনশীলভাবে সামলালে পরিস্থিতি এতটা জটিল হতো না বলেও মনে করছেন তিনি।

২০২৬ আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা ও কিছু ধর্মীয় গোষ্ঠীর প্রতিবাদের মুখে গত মাসের শুরুতেই বাঁহাতি এই পেসারকে দল থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই। পরে আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজিটি।

এই ঘটনার পাল্টা প্রতিক্রিয়ায় নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার দাবিতে আইসিসিকে দুই দফায় চিঠিও পাঠানো হয়। কিন্তু একাধিক বৈঠক ও আলোচনার পরও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আইসিসি।

পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যায় রোববার, যখন পাকিস্তান সরকার জানিয়ে দেয়—বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান দল। এতে করে পুরো ক্রিকেট বিশ্বেই শুরু হয় তোলপাড়।

আইসিসির মেয়াদ শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মিডিয়া ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করা সামি-উল-হাসান বার্নি ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেন, মুস্তাফিজ ইস্যুতে বিসিসিআই আরও কৌশলী হতে পারত।

বার্নির ভাষায়,
“আমি বলতে চাইছি, ক্রিকেট প্রশাসক কিংবা যাঁরা খেলার দায়িত্বে আছেন, তাঁরা যদি একটু বেশি সতর্ক হতেন এবং বাংলাদেশের একজন খেলোয়াড়কে (মুস্তাফিজ) এভাবে প্রকাশ্যে ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দেওয়ার ঘোষণা না দিতেন, তাহলে বর্তমান পরিস্থিতি সহজেই এড়ানো যেত।”

তিনি আরও বলেন,
“বিসিসিআইয়ের এ বিষয়টি প্রকাশ্যে বলার কোনো প্রয়োজনই ছিল না। তারা চাইলে নীরবে ফ্র্যাঞ্চাইজিকে (কলকাতা) খেলোয়াড় ছেড়ে দিতে বলতে পারত। তাহলে কেউ জানত না ভেতরে কী ঘটেছে, আর সবকিছু স্বাভাবিকভাবেই এগোত। কখনও কখনও ভুল সিদ্ধান্ত বা ভুল বিবৃতি এমন প্রভাব ফেলে, যা পরে সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। ৩ জানুয়ারির ঘোষণাটাই আসলে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।”

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি ভারতীয় বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়া বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছিলেন, সাম্প্রতিক নানা ঘটনার প্রেক্ষিতেই মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে

ক্রিকেট

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

ক্রিকেট

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে কথা

ক্রিকেট

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে দাঁড়ানোটা

ক্রিকেট

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশের বাঁহাতি পেসার