BN

বিদায়ী ওয়ানডেতে হিলির তাণ্ডব

বিদায়ী ওয়ানডেতে হিলির তাণ্ডব

রেকর্ড আর অর্জনে মোড়ানো এক ক্যারিয়ারের শেষটা হলো একদম রাজার মতো। অস্ট্রেলিয়ার

রেকর্ড আর অর্জনে মোড়ানো এক ক্যারিয়ারের শেষটা হলো একদম রাজার মতো। অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যালিসা হিলি তার বিদায়ী ওয়ানডে ম্যাচটিকে রাঙালেন অবিশ্বাস্য এক ইনিংসে।

হোবার্টের মাঠে যখন নামছিলেন, ভারতীয় দলের কাছ থেকে পেলেন ‘গার্ড অব অনার’। সাদা বলের ক্রিকেটে নিজের শেষ দিনটিতে হিলির মন নিশ্চয়ই একটু হলেও ভারাক্রান্ত ছিল। কিন্তু ২২ গজে নামার পর তিনি সেই পুরোনো বিধ্বংসী হিলি। ব্যাটটাকে যেন তলোয়ার বানিয়ে ভারতীয় বোলারদের কচুকাটা করলেন। রঙিন পোশাকের শেষ আন্তর্জাতিক ম্যাচটি স্মরণীয় করে রাখলেন ৯৮ বলে ১৫৮ রানের এক টর্নেডো ইনিংসে।

রোববার সিরিজের শেষ ম্যাচে হিলির এই দানবীয় ব্যাটিংয়ে ওয়ানডে ইতিহাসের পাতায় আরও কিছু রেকর্ড যোগ হলো:

  • দ্বিতীয়বার দেড়শ পার: নারী ওয়ানডে ইতিহাসে মাত্র ষষ্ঠ ব্যাটার হিসেবে একাধিকবার ১৫০-এর বেশি রান করার কীর্তি গড়লেন তিনি। এর আগে ২০২২ বিশ্বকাপ ফাইনালে ১৭০ রানের সেই মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন।
  • বিধ্বংসী সেঞ্চুরি: ইনিংসের শুরুতে কিছুটা রয়েসয়ে খেললেও ফিফটির পর রুদ্রমূর্তি ধারণ করেন। ফিফটি করেছিলেন ৪৯ বলে, আর পরের ৫০ রান তুলতে খেলেন মাত্র ৩০ বল! ১০০ থেকে ১৫০-এ পৌঁছাতে তার লেগেছে মাত্র ১৬ বল!
  • চারের রেকর্ড: তার ১৫৮ রানের ইনিংসে ছিল ২৭টি চার ও ২টি ছক্কা। নারী ওয়ানডেতে এক ইনিংসে এটি দ্বিতীয় সর্বোচ্চ চারের রেকর্ড।

হিলির পাশাপাশি সেঞ্চুরি পেয়েছেন বেথ মুনিও (৮৪ বলে ১০৬*)। তাদের ব্যাটে ভর করে অস্ট্রেলিয়া গড়েছে ওয়ানডেতে তাদের দ্বিতীয় সর্বোচ্চ ৪০৯ রানের পাহাড়।

ভারতের বিপক্ষে সিরিজটা আগেই নিশ্চিত ছিল অজিদের। এখন লক্ষ্য শুধু ভারতকে হোয়াইটওয়াশ করা। তবে হিলির এমন ফর্ম দেখে ক্রিকেট বিশ্বের একটাই প্রশ্ন—এতটা ছন্দে থেকেও কেন বিদায় বলছেন তিনি? আগামী শুক্রবার পার্থে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি খেলেই ৩৫ বছর বয়সী এই তারকা সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন।

সর্বশেষ সংবাদ

রিয়াল মাদ্রিদ। নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আভিজাত্য

সিডনি সিক্সার্সের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অজি

সবশেষ টেস্ট সিরিজে ‘ম্যান অব দা সিরিজ’ হওয়ার পরও

ফুটবল

রিয়াল মাদ্রিদ। নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আভিজাত্য আর

ক্রিকেট

সিডনি সিক্সার্সের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অজি অলরাউন্ডার

ক্রিকেট

সবশেষ টেস্ট সিরিজে ‘ম্যান অব দা সিরিজ’ হওয়ার পরও শরীরের

ক্রিকেট

দেড় বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও সাদা পোশাকের ক্রিকেটে ফিরছেন