BN

অপেক্ষার অবসান ও কলকাতায় যোগ দিচ্ছেন মাথিশা পাথিরানা

অপেক্ষার অবসান ও কলকাতায় যোগ দিচ্ছেন মাথিশা পাথিরানা

শ্রীলঙ্কার তরুণ পেসার মাথিশা পাথিরানাকে পাওয়া কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জন্য এক

শ্রীলঙ্কার তরুণ পেসার মাথিশা পাথিরানাকে পাওয়া কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জন্য এক বড় স্বস্তির খবর হয়ে এসেছে। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় পাস করেছেন ২৩ বছর বয়সী এই গতিদানব। আইপিএলে যোগ দেওয়ার জন্য লঙ্কান বোর্ড থেকে অনাপত্তি পত্রও (এনওসি) হাতে পেয়েছেন তিনি।

ইএসপিএনক্রিকইনফোর তথ্যমতে, পায়ের পেশির চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন পাথিরানা। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ এপ্রিল তিনি ভারতে গিয়ে কেকেআর শিবিরে যোগ দেবেন। সেদিনই গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ রয়েছে কলকাতার। ফ্র্যাঞ্চাইজিটির মেডিকেল টিম সবুজ সংকেত দিলে ১৯ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ থেকেই মাঠের লড়াইয়ে দেখা যেতে পারে তাকে।

তিনবারের চ্যাম্পিয়ন কলকাতার জন্য এবারের আসরের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। চার ম্যাচের তিনটিতেই তারা হেরেছে, আর অন্য ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। ফলে পয়েন্ট টেবিলের একদম তলানিতে পড়ে আছে দলটি। আগামী মঙ্গলবার নিজেদের পরবর্তী ম্যাচে পাথিরানার সাবেক দল চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা।

বোলিং আক্রমণ নিয়ে এবার কেকেআর বেশ বিপাকে আছে। বিসিবির নির্দেশে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া, ইনজুরিতে হার্শিত রানা ও আকাশ দীপের ছিটকে পড়া এবং বরুণ চক্রবর্তীর ফর্মহীনতা দলটিকে বেশ ব্যাকফুটে ঠেলে দিয়েছে। বোলিং গভীরতা বাড়াতে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকেও হাত ঘোরাতে হচ্ছে।

গত ডিসেম্বরের নিলামে ১৮ কোটি রুপির বিশাল অঙ্কে পাথিরানাকে দলে ভিড়িয়েছিল কলকাতা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় চোট পাওয়ায় আসরের শুরুতে তাকে পাওয়া নিয়ে সংশয় থাকলেও অবশেষে সব বাধা কাটল। লঙ্কান অন্য তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেও পাথিরানা ফিটনেস পরীক্ষায় উতরে যাওয়ায় হাফ ছেড়ে বাঁচল কেকেআর ম্যানেজমেন্ট।

সর্বশেষ সংবাদ

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে এক নতুন অধ্যায় লিখলেন

শ্রীলঙ্কার তরুণ পেসার মাথিশা পাথিরানাকে পাওয়া কলকাতা নাইট রাইডার্সের

চোটের কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে যাওয়ায়

ফুটবল

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে এক নতুন অধ্যায় লিখলেন মারি-লুইজে

ক্রিকেট

চোটের কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে যাওয়ায় পারভেজ

ক্রিকেট

বিশ্ব ডোপবিরোধী সংস্থা (ওয়াডা) কর্তৃক দুই বছরের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন

ফুটবল

লা লিগায় শততম ম্যাচের মাইলফলক ছোঁয়ার রাতটি দুর্দান্ত এক পারফরম্যান্সে