BN

স্কালোনি বলেছেন আমার সিদ্ধান্তে মেসি খেলেননি

স্কালোনি বলেছেন আমার সিদ্ধান্তে মেসি খেলেননি

মেসির না খেলার ঘোষণা আগেই দেওয়া হলেও অনেকের মধ্যে এখনও কৌতূহল ছিল।

মেসির না খেলার ঘোষণা আগেই দেওয়া হলেও অনেকের মধ্যে এখনও কৌতূহল ছিল।

ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের আগের দিন লিওনেল মেসির না খেলার ইঙ্গিত মিলেছিল। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে তা নিশ্চিত করা হয়। তবুও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে, কেন মেসি খেলেননি। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানালেন, তার সিদ্ধান্তেই মেসি খেলেননি।

বাংলাদেশ সময় শনিবার সকালে হার্ড রক স্টেডিয়ামে প্রীতি ম্যাচটি ১-০ গোলে জেতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একমাত্র গোলটি করেন জিওভানি লো সেলসো।

ম্যাচ শেষে ফিরে আসে প্রশ্নটি—মেসি কেন খেললেন না?

ম্যাচের আগেই স্কালোনি জানিয়েছিলেন, “আমরা তার (মেসির) সঙ্গে কথা বলেছি। এই ম্যাচগুলো অন্য কিছু পরীক্ষা করার সুযোগ।”

ম্যাচের পরও তিনি অল্প কথায় তা পুনরায় উল্লেখ করেন, “আমার সিদ্ধান্তেই সে (মেসি) খেলেনি।”

আর্জেন্টিনা ম্যাচ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মেজর লিগ সকারে আতালান্তার মুখোমুখি হবে মেসির ক্লাব ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।

সর্বশেষ সংবাদ

প্রিমিয়ার লিগে টানা তিন জয়ের পর আবারও হারের তিক্ত

আসন্ন অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে অংশ নিতে যাওয়া বাংলাদেশ

রাজস্থান রয়্যালসের মালিকানা নিয়ে তৈরি হওয়া দীর্ঘ জল্পনার অবসান

ফুটবল

প্রিমিয়ার লিগে টানা তিন জয়ের পর আবারও হারের তিক্ত স্বাদ

অন্যান্য

আসন্ন অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে অংশ নিতে যাওয়া বাংলাদেশ নারী

ক্রিকেট

রাজস্থান রয়্যালসের মালিকানা নিয়ে তৈরি হওয়া দীর্ঘ জল্পনার অবসান ঘটল

ক্রিকেট

শুরুতে কিছুটা খরুচে বোলিং করলেও ঘুরে দাঁড়াতে একদমই সময় নিলেন