BN

ছুটির পর ওজন বেশি হলে একাদশে জায়গা নেই

ছুটির পর ওজন বেশি হলে একাদশে জায়গা নেই

বড়দিনের ছুটি শেষে খেলোয়াড়দের ওজন পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন ম্যানচেস্টার সিটির

বড়দিনের ছুটি শেষে খেলোয়াড়দের ওজন পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।

বড়দিন উপলক্ষে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সিটির ফুটবলাররা। এই সময়টায় মাঠের বাইরে থাকলেও ফিটনেসের বিষয়ে কোনো ছাড় দিতে রাজি নন গুয়ার্দিওলা। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ছুটি শেষে কারও ওজন বেড়ে গেলে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে আগামী শনিবারের ম্যাচে তাকে দলে রাখা হবে না।

সোমবার থেকে শুরু হওয়া এই ছুটিতে ডায়েট ও জীবনযাপনের নিয়ম মেনে চলার ব্যাপারে খেলোয়াড়দের সতর্ক করেছেন সিটি কোচ। খাবারের বিষয়ে শৃঙ্খলা রক্ষায় বরাবরই কঠোর গুয়ার্দিওলা চান, ছুটির দিনেও তার খেলোয়াড়রা দায়িত্বশীল আচরণ করুক।

গুয়ার্দিওলা বলেন, প্রত্যেক খেলোয়াড়ের জন্য একটি নির্দিষ্ট ওজন নির্ধারিত থাকে। তারা ২৫ তারিখে অনুশীলনে ফিরবে এবং তখনই দেখা হবে কার কতটা পরিবর্তন হয়েছে। কারও ওজন বেড়েছে কি না, সেটি তিনি নিজেই পর্যবেক্ষণ করবেন।

তিনি আরও বলেন, তিন দিনের ছুটি শেষে খেলোয়াড়রা কী অবস্থায় ফেরে, সেটাই তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। খেলোয়াড়রা খেতে পারে, তবে সেটি নিয়ন্ত্রিত হতে হবে। ২৭ তারিখ নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের জন্য দল নির্বাচন করবেন তিনি। কারও ফিটনেস ঠিক থাকলেও যদি সে তিন কেজি অতিরিক্ত ওজন নিয়ে ফিরে আসে, তাহলে তার সফর সেখানেই শেষ। সে ম্যানচেস্টারেই থাকবে, নটিংহ্যামে যাবে না।

সবশেষ ম্যাচে গত শনিবার প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। তবে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না গুয়ার্দিওলা। ম্যাচ শেষে তিনি খেলোয়াড়দের আরও উন্নতির প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেন।

লিগে এখন পর্যন্ত ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সিটি। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।

সর্বশেষ সংবাদ

বায়ার্ন মিউনিখের ডাগআউটে এসে প্রথম দুই মৌসুমেই বুন্ডেসলিগার শিরোপা

মৌসুমের মাঝপথে খেই হারিয়ে ফেলা রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন

ন্যাথান স্মিথ গতিরোধ করার আপ্রাণ চেষ্টা চালালেন, কিন্তু ইয়র্কারটি

ফুটবল

বায়ার্ন মিউনিখের ডাগআউটে এসে প্রথম দুই মৌসুমেই বুন্ডেসলিগার শিরোপা জিতেছেন

ফুটবল

মৌসুমের মাঝপথে খেই হারিয়ে ফেলা রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন আলভারো

ক্রিকেট

ন্যাথান স্মিথ গতিরোধ করার আপ্রাণ চেষ্টা চালালেন, কিন্তু ইয়র্কারটি কোনোমতে

ক্রিকেট

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সোমবার দেখা গেল এক অদ্ভুত বৈপরীত্য। ইনিংস