BN

নিয়মিত খেলার জন্য এন্দ্রিকের অলিম্পিক লিওঁতে যাত্রা

নিয়মিত খেলার জন্য এন্দ্রিকের অলিম্পিক লিওঁতে যাত্রা

নিয়মিত খেলার সুযোগ ও ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার স্বপ্ন নিয়ে ফ্রান্সের

নিয়মিত খেলার সুযোগ ও ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার স্বপ্ন নিয়ে ফ্রান্সের পথে পাড়ি দিলেন তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক।

রেয়াল মাদ্রিদে বেশি সময় মাঠে নামতে না পারায় তাঁর দলবদলের গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। বছরের শেষের দিকে সেই গুঞ্জন সত্যি হলো। তবে স্থায়ীভাবে ঠিকানা বদলায়নি এন্দ্রিক; ধারাভাষ্য চুক্তির আওতায় মৌসুমের বাকি সময় খেলবেন ফ্রান্সের ক্লাব অলিম্পিক লিওঁতে।

উভয় ক্লাব মঙ্গলবার রাতে এই খবর নিশ্চিত করেছে।

২০২৪ সালের জুলাইয়ে পালমেইরাস থেকে ছয় বছরের চুক্তিতে রেয়াল মাদ্রিদে যোগ দেন এন্দ্রিক। অভিষেকেই নজর কেড়েছিলেন; রেয়াল ভাইয়াদলিদের বিপক্ষে বদলি নেমেই করেছিলেন গোল।

গত মৌসুমে কার্লো আনচেলত্তির কোচিংয়ে বেশিরভাগ সময় বদলি হিসেবে খেলতে হয়েছে ১৯ বছর বয়সী এই তরুণকে। তবু ৩৭ ম্যাচে সাতটি গোল করে সম্ভাবনার ঝলক দেখিয়েছেন তিনি।

চলতি মৌসুমে শাবি আলোনসোর কোচিংয়ে এন্দ্রিকের সুযোগ আরও সীমিত হয়েছে। তিনটি ম্যাচে খেলেছেন, তার মধ্যে দুটিতে বদলি হিসেবে স্বল্প সময়ের জন্য।

নিয়মিত মাঠে নামার আশায় তাই এবার ফ্রান্সে পাড়ি দিলেন ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলা এন্দ্রিক।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে

ক্রিকেট

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

ক্রিকেট

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে কথা

ক্রিকেট

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে দাঁড়ানোটা

ক্রিকেট

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশের বাঁহাতি পেসার