BN

লেভানদোভস্কি এখনো ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন

লেভানদোভস্কি এখনো ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন

নিজের ভবিষ্যতের চিন্তায় নয়, চলতি মৌসুমের লক্ষ্য পূরণে বেশি মনোযোগী বার্সেলোনার পোলিশ

নিজের ভবিষ্যতের চিন্তায় নয়, চলতি মৌসুমের লক্ষ্য পূরণে বেশি মনোযোগী বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি।

বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় আসা ৩৭ বছর বয়সী লেভানদোভস্কির চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে। তবে পোলিশ এই স্ট্রাইকার এখনো নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না। তার পুরো মনোযোগ বর্তমান মৌসুমের লক্ষ্য পূরণের দিকে। এর মধ্যে আছে কাতালান ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার শিরোপা জেতা এবং পোল্যান্ডকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে পৌঁছে দেওয়া।

বড়দিনে পোল্যান্ডে একটি সাক্ষাৎকারে লেভানদোভস্কি নিজের পরিকল্পনা শেয়ার করেছেন, যা তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন সাংবাদিক বোগদান রিমানোফস্কি।

বার্সেলোনার সঙ্গে লেভানদোভস্কির চুক্তি ৩০ জুন পর্যন্ত। নতুন চুক্তি বা নবায়ন নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু হয়নি। তাই পোলিশ অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে। তবে কেরিয়ারের শেষ ধাপে থাকা লেভানদোভস্কি বলেন, এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করেননি।

“এখনও সিদ্ধান্ত নেওয়ার সময় আছে। আমি কোনো চাপ অনুভব করছি না এবং এই মুহূর্তে জানি না কোন পথ বেছে নেওয়া উচিত,” তিনি বলেন।

বার্সেলোনার হয়ে দুটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রে জেতার পরও লেভানদোভস্কি নিশ্চিত করেছেন, বাইরের শর্ত বা অন্য ক্লাবের আগ্রহ তার ভবিষ্যৎ নির্ধারণ করছে না।

“ক্লাবের পরিকল্পনা এবং কোচ হান্সি ফ্লিক কোথায় আমাকে দেখতে চান, তার ওপর অনেক কিছু নির্ভর করছে। তবে আমার লক্ষ্য স্পষ্ট। আমি চাই, এই মৌসুমে সব অর্জন করতে পারি: বিশ্বকাপের চূড়ান্ত পর্ব, লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতা। কেরিয়ারের শেষ ধাপ হলেও আমার আকাঙ্ক্ষা এখনও উঁচুতে।”

সর্বশেষ সংবাদ

১৯তম ওভারে মাত্র এক রান খরচ করে মার্নাস লাবুশেনকে

সন্ধ্যার মধ্যেই বাংলাদেশ ছাড়ছে বিশ্বকাপ ট্রফি। ঢাকায় স্বল্প সময়ের

এবারের আয়োজনে সাধারণ দর্শকদের জন্য ট্রফি দেখার সুযোগ থাকছে

ক্রিকেট

১৯তম ওভারে মাত্র এক রান খরচ করে মার্নাস লাবুশেনকে ফিরিয়ে

ফুটবল

সন্ধ্যার মধ্যেই বাংলাদেশ ছাড়ছে বিশ্বকাপ ট্রফি। ঢাকায় স্বল্প সময়ের সফর

ফুটবল

এবারের আয়োজনে সাধারণ দর্শকদের জন্য ট্রফি দেখার সুযোগ থাকছে না,

ক্রিকেট

ভারতের ভিসার জন্য করা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে বলে দাবি