BN

দানি আলভেস এখন নতুন ক্লাবের মালিক

দানি আলভেস এখন নতুন ক্লাবের মালিক

শোনা যাচ্ছে, এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার আগামী ছয় মাস নিজের কেনা ক্লাবের হয়ে

শোনা যাচ্ছে, এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার আগামী ছয় মাস নিজের কেনা ক্লাবের হয়ে মাঠে নামতে পারেন।

কয়েকদিন ধরে এমন গুঞ্জন চলছিল, এবং এবার তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলো। পর্তুগালের তৃতীয় বিভাগের দল সাও জোয়াও দে ভের এর মালিকদের একজন হয়েছেন বার্সেলোনার সাবেক ডিফেন্ডার দানি আলভেস।

গত মাসে ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছিল, আলভেস পর্তুগিজ ক্লাবটি কেনার বিষয়ে আলোচনা করছেন এবং ছয় মাসের জন্য নিজে খেলতেও আগ্রহী। বৃহস্পতিবার রাতে সাও জোয়াও দে ভের এক বিবৃতিতে আলভেসের ক্লাব কেনার খবর নিশ্চিত করে।

ক্লাবটির ৫০ শতাংশ শেয়ার কিনেছেন ৪২ বছর বয়সী আলভেস। ধারণা করা হচ্ছে, চলতি মৌসুম শেষে তিনি বাকি ৫০ শতাংশ শেয়ারও কিনে নেবেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী ছয় মাস ক্লাবের হয়ে খেলার পর তিনি অবসর নেওয়ার কথাও বিবেচনা করছেন।

বার্সেলোনা, ইউভেন্টুস ও পিএসজির মতো ইউরোপের বড় ক্লাবে খেলেছেন আলভেস। তবে ২০২৩ সালের জানুয়ারির পর থেকে তিনি কোনো ফুটবল ম্যাচ খেলেননি।

২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নাইট ক্লাবে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হন আলভেস। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আদালত তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেন। পরের মাসে জামিনে ছাড়া পান। আদালত উল্লেখ করে, মামলায় ‘অসঙ্গতি’ ও ‘বৈপরীত্য’ থাকার কারণে মার্চে কাতালুনিয়ার হাই কোর্ট সাজা বাতিল করে।

২০২৩ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হওয়ার পর তার তখনকার ক্লাব পুমাস আলভেসের সঙ্গে চুক্তি বাতিল করে। এরপর আলভেসের স্ত্রী জোয়ানা সানসও সম্পর্ক ছিন্ন করেন।

ব্রাজিলের হয়ে আলভেস খেলেছেন মোট ১২৬ ম্যাচ। ২০২২ সালের কাতার বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে তিনি ব্রাজিলের অধিনায়কত্বও করেছেন।

সর্বশেষ সংবাদ

বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হওয়ার উৎসব সেরে ফেলার পর এবার প্রথম

ঘরের মাঠে লরিয়ঁকে সামনে পেয়েও জয় তুলে নিতে পারল

শিরোপা লড়াইয়ের ভাগ্য এখন আর নিজেদের হাতে নেই, তবুও

ফুটবল

বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হওয়ার উৎসব সেরে ফেলার পর এবার প্রথম হোঁচট

ফুটবল

ঘরের মাঠে লরিয়ঁকে সামনে পেয়েও জয় তুলে নিতে পারল না

ফুটবল

শিরোপা লড়াইয়ের ভাগ্য এখন আর নিজেদের হাতে নেই, তবুও হাল

ক্রিকেট

অতীতের ব্যর্থতা পেছনে ফেলে এখন সামনের দিকে তাকাতে চান বাংলাদেশের