BN

অবিশ্বাস্য মারেস্কারের বিদায়, গুয়ার্দিওলা বললেন ভাগ্যবান

অবিশ্বাস্য মারেস্কারের বিদায়, গুয়ার্দিওলা বললেন ভাগ্যবান

চেলসি থেকে এন্টসো মারেস্কারের বিদায়ের সঙ্গে ম্যানচেস্টার সিটিতে নিজের ভবিষ্যতের কোনো সংযোগ

চেলসি থেকে এন্টসো মারেস্কারের বিদায়ের সঙ্গে ম্যানচেস্টার সিটিতে নিজের ভবিষ্যতের কোনো সংযোগ দেখছেন না পেপ গুয়ার্দিওলা।

গুঞ্জন আর জল্পনার ভিড়ে বাতাস ভারী হয়ে উঠেছে। তবে গুয়ার্দিওলা এখনও স্বাভাবিকভাবে তার কাজ চালিয়ে যাচ্ছেন এবং চারপাশের আলোচনাকে গুরুত্ব দিচ্ছেন না। তার মতে, মারেস্কারের বিদায়ে চেলসি একজন অসাধারণ ম্যানেজারকে হারালো। কিন্তু এই বিদায়ের সঙ্গে তার নিজের ভবিষ্যতের কোনো সম্পর্ক নেই। ম্যানচেস্টার সিটিতেই চুক্তির মেয়াদ শেষ করতে চান তিনি।

ইংলিশ সংবাদমাধ্যমে ধারাবাহিক খবর এসেছে, চেলসিতে মারেস্কারের বিদায়ের পেছনে ম্যানচেস্টার সিটির সঙ্গে সংযোগ থাকতে পারে।

নতুন বছরের প্রথম দিনেই চেলসি জানায়, মারেস্কা আর ক্লাবের কোচ নয়। ক্লাবের বিবৃতিতে সম্পর্কচ্ছেদের ধরন স্পষ্ট করা হয়নি, তবে বিভিন্ন সংবাদমাধ্যম এটিকে ‘বরখাস্ত’ হিসেবেই দেখছে।

মারেস্কা ২০২৪ সালের জুনে দায়িত্ব নিয়েছিলেন, টানা দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ওঠা সম্ভব হয়নি চেলসির। তার কোচিংয়ে গত মৌসুমে চতুর্থ হয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয় ক্লাব। এছাড়া কনফারেন্স ট্রফি জয় করে তারা বড় পরিসরের প্রথম ক্লাব বিশ্বকাপও জিতেছে।

মাস-সেরা কোচের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। কিন্তু এরপর চেলসির পারফরম্যান্সে ভাটা পড়ে। লিগে সাত ম্যাচের মধ্যে কেবল একটি জিতে শিরোপা লড়াই থেকে অনেকটাই ছিটকে পড়ে তারা। ক্লাবের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনও বিদ্যমান ছিল। শেষমেশ দুই পক্ষ আলাদা হয়ে যাওয়ায় সবকিছু সমাপ্তি হয়।

তবে শুধু পারফরম্যান্সই নয়, গুঞ্জন রয়েছে মারেস্কা ম্যানচেস্টার সিটির সঙ্গে দু’মাস ধরে আলোচনায় ছিলেন। গুজব আছে, গুয়ার্দিওলার পর তিনিই সিটির দায়িত্ব নেবেন। এই খবর পেয়ে চেলসি তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এমন কথাও শোনা যাচ্ছে।

যদি এ সত্য হয়, তাহলে সিটিতে গুয়ার্দিওলার ভবিষ্যতও অনিশ্চিত! তবে গুয়ার্দিওলা সেই প্রশ্নকে কৌতূহলের সঙ্গে গ্রহণ করলেন।

“আমাকে বরখাস্ত করতে চান? আমার বেতন তো অনেক বেশি (হাসি)…! আরও এক বছর চুক্তি আছে আমার।”

“ওহ, মাই গাড! চুক্তির মেয়াদ আছে। হাজারবার, লাখবার বলেছি। জানি, আমাকে দেখে ক্লাবের সঙ্গে একঘেয়েমি তৈরি হয়েছে (হাসি)… ১০ বছর হয়ে গেছে। নিশ্চিত থাকুন, একদিন অবশ্যই ক্লাব ছেড়ে যাব, কথা দিচ্ছি (হাসি)।”

মারেস্কারের বিদায়ে চেলসিই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেখছেন গুয়ার্দিওলা। একই সঙ্গে এই ঘটনা দিয়ে নিজের অবস্থানকেও উপলব্ধি করেছেন।

“আমি কেবল বলতে পারি, চেলসি একজন অবিশ্বাস্য ম্যানেজার, অবিশ্বাস্য মানুষকে হারাল। তবে এটি চেলসির দায়িত্বশীলদের সিদ্ধান্ত, আমার বলার কিছু নেই।”

“ফুটবলে বিস্ময়? না, অবাক হইনি। তবে এটা নিশ্চিত করল, যে ক্লাবে আছি সেখানে কতটা ভাগ্যবান আমি। আমার ক্লাব অনন্যসাধারণ।”

এই বছরই গুয়ার্দিওলার সিটিতে দায়িত্বের ১০ বছর পূর্ণ হবে। ক্লাবের ইতিহাসে একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ জয়, টানা চারবার প্রিমিয়ার লিগসহ সব মিলিয়ে ১৮টি ট্রফি তার কোচিংয়ে এসেছে। ২০২৪ সালে নতুন চুক্তি করেছেন তিনি, যা আগামী মৌসুমের শেষ পর্যন্ত বৈধ।

৫৪ বছর বয়সী কোচ আরও একবার পরিষ্কার জানালেন, এই ক্লাবে মেয়াদ শেষ করতে চান তিনি।

“আমার চুক্তি আছে, এখানে খুশি। আমার দল নিয়ে লড়াই করতে চাই। ক্লাবের দায়িত্বশীলরা আমাকে সম্মান করে। গত মৌসুমে তিন মাস কোনো ম্যাচ না জিতলেও তারা পাশে ছিল। আমারও এখানে থাকতে ভালো লাগছে।”

রোববার চেলসির সঙ্গে প্রিমিয়ার লিগে লড়াই করছে ম্যানচেস্টার সিটি। তবে প্রতিপক্ষের কোচ না থাকার কারণে গুয়ার্দিওলা এখনো পুরো পরিকল্পনা সাজাতে পারছেন না।

“প্রতিপক্ষ কী খেলতে পারে জানি না, তাই বেশি কথা বলব না। এখনও জানি না তারা কী করবে। আপাতত নিজেদের ওপর মনোযোগ দিতে হবে।”

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে

ক্রিকেট

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

ক্রিকেট

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে কথা

ক্রিকেট

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে দাঁড়ানোটা

ক্রিকেট

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশের বাঁহাতি পেসার