BN

চেলসির নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন রোসেনিয়ার

চেলসির নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন রোসেনিয়ার

দলের ধারাবাহিকতা হারানো পারফরম্যান্সের খেসারত দিয়ে নতুন বছরের প্রথম দিনই চাকরি হারান

দলের ধারাবাহিকতা হারানো পারফরম্যান্সের খেসারত দিয়ে নতুন বছরের প্রথম দিনই চাকরি হারান এন্টসো মারেস্কা। তার জায়গাতেই এবার দায়িত্ব নিলেন ইংলিশ কোচ লিয়াম রোসেনিয়ার।

আগেই মৌখিক সমঝোতায় পৌঁছেছিল দুই পক্ষ। এবার সেটার আনুষ্ঠানিক ঘোষণাও এলো। চেলসির নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন রোসেনিয়ার।

মঙ্গলবার এক বিবৃতিতে প্রিমিয়ার লিগের ক্লাবটি জানায়, ৪১ বছর বয়সী এই কোচের সঙ্গে চুক্তি করা হয়েছে ২০৩২ সাল পর্যন্ত।

ডার্বি কাউন্টি ও হাল সিটিতে কোচিং করানোর অভিজ্ঞতা আছে রোসেনিয়ারের। এরপর ২০২৪ সালের জুলাইয়ে তিনি ফরাসি ক্লাব স্ত্রাসবুরের দায়িত্ব নেন। সেখানে প্রথম মৌসুমেই তার নেতৃত্বে ১৯ বছরের মধ্যে প্রথমবার ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করে ক্লাবটি।

এবার চেলসিতে তার সামনে অপেক্ষা করছে আরও বড় ও কঠিন এক চ্যালেঞ্জ।

প্রিমিয়ার লিগে সাত ম্যাচে মাত্র একটি জয় পাওয়ার পর গত বৃহস্পতিবার মারেস্কার সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দেয় চেলসি। প্রধান কোচ ছাড়াই গত রোববার লিগ ম্যাচে শেষ মুহূর্তের গোলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-১ ড্র করে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।

চলতি মৌসুমে ২০ ম্যাচে আট জয় ও সাত ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে চেলসি।

সর্বশেষ সংবাদ

বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হওয়ার উৎসব সেরে ফেলার পর এবার প্রথম

ঘরের মাঠে লরিয়ঁকে সামনে পেয়েও জয় তুলে নিতে পারল

শিরোপা লড়াইয়ের ভাগ্য এখন আর নিজেদের হাতে নেই, তবুও

ফুটবল

বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হওয়ার উৎসব সেরে ফেলার পর এবার প্রথম হোঁচট

ফুটবল

ঘরের মাঠে লরিয়ঁকে সামনে পেয়েও জয় তুলে নিতে পারল না

ফুটবল

শিরোপা লড়াইয়ের ভাগ্য এখন আর নিজেদের হাতে নেই, তবুও হাল

ক্রিকেট

অতীতের ব্যর্থতা পেছনে ফেলে এখন সামনের দিকে তাকাতে চান বাংলাদেশের