BN

ইনজুরি সমস্যায় সিটি, ভার্দিওল ও দিয়াসকে নিয়ে দুশ্চিন্তা

ইনজুরি সমস্যায় সিটি, ভার্দিওল ও দিয়াসকে নিয়ে দুশ্চিন্তা

চেলসির বিপক্ষে ম্যাচে চোট পাওয়া দুই ডিফেন্ডারকে নিয়ে বড় দুঃসংবাদ পেল ম্যানচেস্টার

চেলসির বিপক্ষে ম্যাচে চোট পাওয়া দুই ডিফেন্ডারকে নিয়ে বড় দুঃসংবাদ পেল ম্যানচেস্টার সিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারের পথে বড় ধাক্কা খেল পেপ গুয়ার্দিওলার দল। কোচ নিজেই নিশ্চিত করেছেন, হ্যামস্ট্রিংয়ের চোটে রুবেন দিয়াসকে চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। আর শিনবোন ভেঙে যাওয়ায় ইয়োশকো ভার্দিওল লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন।

গত রোববার প্রিমিয়ার লিগে চেলসির সঙ্গে ১-১ ড্র হওয়া ম্যাচেই এই দুই ডিফেন্ডার চোটে পড়েন। শুরুর একাদশের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়ে রক্ষণভাগে আরও চাপে পড়ল সিটি।

২০ রাউন্ড শেষে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুই নম্বরে রয়েছে গুয়ার্দিওলার দল। সমান ম্যাচে ছয় পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে মিকেল আর্তেতার আর্সেনাল।

প্রিমিয়ার লিগে টানা দুই ড্রয়ের পর আগামী বুধবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের চোট পরিস্থিতি নিয়ে কথা বলেন গুয়ার্দিওলা।

তিনি বলেন,
“দিয়াস হ্যামস্ট্রিং সমস্যায় চার থেকে ছয় সপ্তাহ বাইরে থাকবে। ভার্দিওল লম্বা সময়ের জন্য মাঠের বাইরে। জন স্টোনসের ব্যাপারে এখনো কোনো স্পষ্ট ধারণা নেই, পরের ম্যাচের জন্য সে প্রস্তুত নয়। তবে নাথান আকে ঠিক আছে।”

আরও যোগ করেন,
“দলে যে মানসিকতা আছে, তাতে আমরা এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারব। ক্লান্তির বিষয়টি মাথায় রেখে নতুন মুখদের সুযোগ দিতে হবে, আগামীকালই সে বিষয়ে সিদ্ধান্ত নেব।”

সর্বশেষ সংবাদ

১৯তম ওভারে মাত্র এক রান খরচ করে মার্নাস লাবুশেনকে

সন্ধ্যার মধ্যেই বাংলাদেশ ছাড়ছে বিশ্বকাপ ট্রফি। ঢাকায় স্বল্প সময়ের

এবারের আয়োজনে সাধারণ দর্শকদের জন্য ট্রফি দেখার সুযোগ থাকছে

ক্রিকেট

১৯তম ওভারে মাত্র এক রান খরচ করে মার্নাস লাবুশেনকে ফিরিয়ে

ফুটবল

সন্ধ্যার মধ্যেই বাংলাদেশ ছাড়ছে বিশ্বকাপ ট্রফি। ঢাকায় স্বল্প সময়ের সফর

ফুটবল

এবারের আয়োজনে সাধারণ দর্শকদের জন্য ট্রফি দেখার সুযোগ থাকছে না,

ক্রিকেট

ভারতের ভিসার জন্য করা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে বলে দাবি