BN

ক্রিকেটের কাজ ঐক্য গড়া, বিভাজন নয়

ক্রিকেটের কাজ ঐক্য গড়া, বিভাজন নয়

বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে রাজি

বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পাকিস্তানের সাবেক স্পিনার সাকলায়েন মুশতাক।

তার মতে, রাজনীতি শুধু ক্রিকেট নয়, পুরো মানবতারই ক্ষতি করছে। সাকলায়েন মনে করেন, ক্রিকেট থেকে রাজনীতিকে চিরতরে দূরে রাখা জরুরি। নইলে দেশগুলোর মধ্যে ঐক্য গড়ে ওঠার বদলে বিভক্তিই বাড়তে থাকবে।

রাজনৈতিক বৈরিতার কারণে এক যুগেরও বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না। এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই এখন সীমাবদ্ধ কেবল আইসিসি ও এসিসির টুর্নামেন্টে। বিষয়টিকে ক্রিকেটের জন্য বড় ক্ষতি বলেই দেখছেন সাকলায়েন।

এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ক্রিকেটের মূল উদ্দেশ্যই নষ্ট হয়ে যাচ্ছে রাজনীতির হস্তক্ষেপে।

সাকলায়েন বলেন, “আমি বিশ্বাস করি, রাজনীতি নির্মূল করা উচিত, কারণ এটি মানবতার জন্য ক্ষতিকর। রাজনীতি আমাদের শত্রু। এটি শুধু ক্রিকেটের ক্ষতি করে না, বরং পুরো মানবতার ক্ষতি করে।”

তিনি আরও যোগ করেন, “রাজনীতি খেলাধুলা ও খেলোয়াড়দের জন্য কেবল ক্ষতিই বয়ে আনে। ক্রিকেটের লক্ষ্য দেশগুলোর মধ্যে ঐক্য তৈরি করা, বিভক্তি সৃষ্টি করা নয়।”

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। পরবর্তীতে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে জায়গা দেয় আইসিসি। তবে বাংলাদেশের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে মন্তব্য করতে অস্বীকৃতি জানান সাকলায়েন।

তিনি বলেন, “ক্রিকেট বিনোদনের মাধ্যম, এটি কোনো যুদ্ধক্ষেত্র নয়। বাংলাদেশের সিদ্ধান্ত নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ আমার অবস্থান আমি আগেই স্পষ্ট করেছি—খেলাধুলার সঙ্গে রাজনীতির মিশ্রণে আমি বিশ্বাস করি না।”

সর্বশেষ সংবাদ

মঞ্চটা এবার অনেক বড়, লড়াইটাও কঠিন। দক্ষিণ এশিয়ার গণ্ডি

নিউজিল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ড একটা সুযোগ করে দিয়েছিল পাকিস্তানের সামনে।

রেকর্ড আর অর্জনে মোড়ানো এক ক্যারিয়ারের শেষটা হলো একদম

ফুটবল

মঞ্চটা এবার অনেক বড়, লড়াইটাও কঠিন। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে

ক্রিকেট

নিউজিল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ড একটা সুযোগ করে দিয়েছিল পাকিস্তানের সামনে। কিন্তু

ক্রিকেট

রেকর্ড আর অর্জনে মোড়ানো এক ক্যারিয়ারের শেষটা হলো একদম রাজার

ফুটবল

সিডনির জুবলি স্টেডিয়ামের সকালটা ছিল বেশ চমৎকার, মিষ্টি রোদে ঘাসের