BN

বিশ্বকাপের আগে ফিট হওয়ার লড়াইয়ে বার্সা তারকা ইয়ামাল

বিশ্বকাপের আগে ফিট হওয়ার লড়াইয়ে বার্সা তারকা ইয়ামাল

আগামী বিশ্বকাপের আগে স্প্যানিশ ফুটবল ভক্তদের জন্য দারুণ এক স্বস্তির খবর নিয়ে

আগামী বিশ্বকাপের আগে স্প্যানিশ ফুটবল ভক্তদের জন্য দারুণ এক স্বস্তির খবর নিয়ে এসেছেন লামিনে ইয়ামাল। চোট কাটিয়ে সেরে ওঠার পথে বড় এক ধাপ এগিয়েছেন এই বার্সেলোনা তারকা। ইতোমধ্যেই মাঠে ব্যক্তিগত অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি।

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে ইয়ামাল এই মৌসুমে বার্সেলোনার হয়ে আর মাঠে নামতে পারছেন না। তাঁকে ছাড়াই হান্সি ফিকের দল অবশ্য লা লিগার শিরোপা ধরে রাখার দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে। তবে সবার নজর এখন জুন-জুলাইয়ে হতে যাওয়া বিশ্বকাপের দিকে। স্প্যানিশ রেডিও কাদেনা সের জানিয়েছে যে ইয়ামাল ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে নিজের ফেরার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। তিনি জিম করার পাশাপাশি ক্লাবের স্টাফদের কড়া নজরদারিতে ঘাসের মাঠেও দৌড়ানো শুরু করেছেন।

মাত্র ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের কাছে এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হলো বিশ্বকাপ। গত ২২ এপ্রিল চোট পাওয়ার পর ধারণা করা হয়েছিল যে তাঁকে ৪ থেকে ৫ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। যদি সব ঠিকঠাক থাকে তবে বিশ্বকাপের আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তেও তাঁর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছেন।

স্পেন শিবিরে গুঞ্জন চলছে যে ইয়ামাল হয়তো গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না। সৌদি আরব এবং উরুগুয়ের বিপক্ষে ম্যাচগুলোতে তাঁকে অল্প সময়ের জন্য খেলিয়ে ধীরে ধীরে ছন্দে ফেরানোর পরিকল্পনা করা হচ্ছে। ২০১০ সালের বিশ্বজয়ীরা ইয়ামালকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ। তাদের মূল লক্ষ্য হলো নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ইয়ামালকে যেন শতভাগ ফিট অবস্থায় পাওয়া যায়।

সর্বশেষ সংবাদ

সান্তোস অধিনায়ক নেইমার জুনিয়রের বিরুদ্ধে গুরুতর তিনটি অভিযোগ এনেছেন

আগামী বিশ্বকাপের আগে স্প্যানিশ ফুটবল ভক্তদের জন্য দারুণ এক

আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বড় এক লাফ

ফুটবল

সান্তোস অধিনায়ক নেইমার জুনিয়রের বিরুদ্ধে গুরুতর তিনটি অভিযোগ এনেছেন তরুণ

ক্রিকেট

আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বড় এক লাফ দিয়েছেন

ক্রিকেট

দুই ম্যাচ টেস্ট সিরিজের লড়াইয়ে অংশ নিতে পাকিস্তান ক্রিকেট দল

ফুটবল

আর্সেনালের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি। ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো