BN

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লড়াই আর ইয়োকেরেশের আহ্বান

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লড়াই আর ইয়োকেরেশের আহ্বান

আর্সেনালের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি। ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ

আর্সেনালের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি। ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন পূরণ করতে দলের সবাইকে নিজের সেরাটা দেওয়ার আহ্বান জানিয়েছেন ভিক্তর ইয়োকেরেশ। সেই লক্ষ্যপূরণে শেষ চারের ফিরতি লেগে আতলেতিকো মাদ্রিদের কঠিন চ্যালেঞ্জ পার হতে হবে গানার্সদের। ঘরের মাঠে স্প্যানিশ ক্লাবটিকে হারিয়ে রাতটিকে স্মরণীয় করে রাখতে চান এই সুইডিশ ফরোয়ার্ড।

দীর্ঘ ২০ বছর পর ইউরোপ সেরার প্রতিযোগিতার ফাইনালে ওঠার মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে আর্সেনাল। সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে মঙ্গলবার ঘরের মাঠে আতলেতিকোর মুখোমুখি হবে তারা। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হতে যাওয়া এই মহারণ নিয়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। আতলেতিকোর মাঠে প্রথম লেগ ১-১ সমতায় শেষ হয়েছিল, যেখানে ইয়োকেরেশের গোলে আর্সেনাল এগিয়ে গেলেও হুলিয়ান আলভারেসের পেনাল্টিতে সমতায় ফেরে স্বাগতিকরা।

চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি ২০০৪ সালের পর প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দারুণ সুযোগও এখন আর্সেনালের সামনে। গত শনিবার ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে তারা। ম্যানচেস্টার সিটি পয়েন্ট হারানোয় লিগ শিরোপার লাগাম এখন আর্সেনালের হাতেই। ৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা গানার্সদের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে আছে এক ম্যাচ কম খেলা সিটি।

তবে আপাতত সব মনোযোগ চ্যাম্পিয়ন্স লিগেই। সোমবার সংবাদ সম্মেলনে ইয়োকেরেশ বলেন, “ড্রেসিংরুমের পরিবেশ দারুণ। আমরা সবাই রোমাঞ্চিত। এখন মূল কাজ হলো সেই প্রাণশক্তি মাঠে দেখানো। আমরা সারা মৌসুম ভালো খেলেছি, কিন্তু এখন শিরোপা জিততে হলে শেষ মুহূর্ত পর্যন্ত সেরাটা দিতে হবে।” সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “ঘরের মাঠে দর্শকদের অভাবনীয় সমর্থনে এটি একটি স্মরণীয় রাত হয়ে উঠতে পারে। আমাদের কেবল মাঠের কাজটা ঠিকঠাক করতে হবে।”

আতলেতিকোকে হারাতে পারলে ফাইনালে আর্সেনালকে লড়তে হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি অথবা বায়ার্ন মিউনিখের বিপক্ষে।

সর্বশেষ সংবাদ

সান্তোস অধিনায়ক নেইমার জুনিয়রের বিরুদ্ধে গুরুতর তিনটি অভিযোগ এনেছেন

আগামী বিশ্বকাপের আগে স্প্যানিশ ফুটবল ভক্তদের জন্য দারুণ এক

আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বড় এক লাফ

ফুটবল

সান্তোস অধিনায়ক নেইমার জুনিয়রের বিরুদ্ধে গুরুতর তিনটি অভিযোগ এনেছেন তরুণ

ফুটবল

আগামী বিশ্বকাপের আগে স্প্যানিশ ফুটবল ভক্তদের জন্য দারুণ এক স্বস্তির

ক্রিকেট

আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বড় এক লাফ দিয়েছেন

ক্রিকেট

দুই ম্যাচ টেস্ট সিরিজের লড়াইয়ে অংশ নিতে পাকিস্তান ক্রিকেট দল