BN

জাতীয় দলের ছায়ায় ধূমকেতু একাদশ, বাকি দুই দল প্রকাশ

জাতীয় দলের ছায়ায় ধূমকেতু একাদশ, বাকি দুই দল প্রকাশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ে আড়াই কোটি টাকার টুর্নামেন্ট ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ আয়োজন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ে আড়াই কোটি টাকার টুর্নামেন্ট ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ আয়োজন করছে বিসিবি। শনিবার রাতে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে রোববার বিকেলে প্রকাশ করা হয় তিন দলের স্কোয়াড ও সূচি।

অধিনায়ক হিসেবে আগেই নাম ঘোষণা করা হয়েছিল লিটন কুমার দাসের। এবার দেখা গেল, ধূমকেতু একাদশ আসলে মূলত বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের ছায়া। তবে বিশ্বকাপ স্কোয়াড ছিল ১৫ জনের, এখানে ধূমকেতু একাদশের স্কোয়াড ১৩ জনের।

বিশ্বকাপ স্কোয়াড থেকে নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফ উদ্দিন ধূমকেতু একাদশে জায়গা পাননি। এই দুই ক্রিকেটারকে রাখা হয়েছে দুর্বার একাদশে, যেখানে অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত। জাতীয় দলের আশেপাশের ক্রিকেটারদের নিয়ে গঠিত এই দল। অন্যদিকে, উঠতি ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছে দুরন্ত একাদশ, নেতৃত্বে আছেন আকবর আলি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় ফাঁকা সময় কাজে লাগাতে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। প্রাইজমানি ও ফি মিলিয়ে টুর্নামেন্টটির মূল্য আড়াই কোটি টাকা।

ব্যক্তিগত কারণে এই টুর্নামেন্টে খেলছেন না মোহাম্মদ নাঈম শেখ।

উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হবে ধূমকেতু ও দুরন্ত একাদশ, পরদিন ধূমকেতুর প্রতিপক্ষ দুর্বার। শনিবার লড়বে দুরন্ত ও দুর্বার। ফাইনাল হবে ৯ ফেব্রুয়ারি। প্রতিটি ম্যাচ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে। প্রতি ম্যাচের আগে বিকেল ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

টিকেটের মূল্য

  • পূর্ব গ্যালারি: ১০০ টাকা
  • সাউদার্ন ও নর্দান গ্যালারি: ২০০ টাকা
  • ক্লাব হাউজ: ৫০০ টাকা
  • গ্র্যান্ড স্ট্যান্ড: ১,০০০ টাকা

ধূমকেতু একাদশ

অধিনায়ক: লিটন কুমার দাস

সহ-অধিনায়ক: সাইফ হাসান

খেলোয়াররা: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম

ম্যানেজার: নাফিস ইকবাল

প্রধান কোচ: মোহাম্মদ সালাউদ্দিন

দুর্বার একাদশ

অধিনায়ক: নাজমুল হোসেন শান্ত

খেলোয়াররা: হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, আল ফাহাদ

ম্যানেজার: সানোয়ার হোসেন

প্রধান কোচ: মিজানুর রহমান

দুরন্ত একাদশ

অধিনায়ক: আকবর আলি

খেলোয়াররা: জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হোসেন, রকিবুল হোসেন, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন

ম্যানেজার: মোহাম্মদ হাসানুজ্জামান

প্রধান কোচ: হান্নান সরকার

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে

ক্রিকেট

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

ক্রিকেট

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে কথা

ক্রিকেট

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে দাঁড়ানোটা

ক্রিকেট

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশের বাঁহাতি পেসার