BN

অ্যানফিল্ডে লিভারপুলের দাপুটে জয় এবং লক্ষ্য এখন চ্যাম্পিয়নস লিগের স্পট

অ্যানফিল্ডে লিভারপুলের দাপুটে জয় এবং লক্ষ্য এখন চ্যাম্পিয়নস লিগের স্পট

তরুণ তুর্কি রিও নুগোমোহা আর অভিজ্ঞ মোহামেদ সালাহর জাদুকরী নৈপুণ্যে জয়ে ফিরল

তরুণ তুর্কি রিও নুগোমোহা আর অভিজ্ঞ মোহামেদ সালাহর জাদুকরী নৈপুণ্যে জয়ে ফিরল লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন হারের তেতো স্বাদ পাওয়ার পর অবশেষে মাঠের লড়াইয়ে শেষ হাসি হাসল ‘অল রেড’রা। শনিবার অ্যানফিল্ডে ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারীরা কাটাল তাদের জয়খরা।

এই জয়ের মাহাত্ম্য লিভারপুলের জন্য আরও বেশি। অ্যানফিল্ডে ইংল্যান্ডের শীর্ষ লিগে প্রথম দল হিসেবে ১ হাজার ৫০০ জয়ের মাইলফলক স্পর্শ করল মার্সিসাইড ক্লাবটি। গত মৌসুমে এবং এই মৌসুমের প্রথম দেখায় ফুলহ্যামের বিপক্ষে জিততে না পারার যে আক্ষেপ ছিল, আর্না স্লটের দল এবার সেই ক্ষতে প্রলেপ দিল।

৩২ ম্যাচে ১৫ জয় ও ৭ ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে লিভারপুল। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে থাকা অ্যাস্টন ভিলার হাতে রয়েছে এক ম্যাচ।

এক ম্যাচ বিরতি দিয়ে ফেরা মোহামেদ সালাহ শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। ম্যাচের ১৩ মিনিটে তার একটি শট গোলরক্ষক রুখে দিলেও ৩৬ মিনিটে ডেডলক ভাঙেন ১৭ বছর বয়সী তরুণ উইঙ্গার নুগোমোহা। ডি-বক্সে একজনকে কাটিয়ে দর্শনীয় এক উঁচু শটে লক্ষ্যভেদ করেন এই কিশোর। এর ঠিক চার মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। সতীর্থের পাসে নিখুঁত ছোঁয়ায় গোল করে অ্যানফিল্ডের গ্যালারিকে উল্লাসে ভাসান তিনি।

গত মাসের শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দেওয়ার পর সালাহর এটিই প্রথম গোল। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১তম এবং প্রিমিয়ার লিগে ৬ষ্ঠ গোলের দেখা পেলেন এই মিশরীয় তারকা।

ম্যাচের শেষ দিকে ফুলহ্যাম বেশ কিছু সুযোগ তৈরি করলেও লিভারপুলের রক্ষণ ভাঙতে পারেনি। বিশেষ করে স্মিথ রোর একটি শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে হারের ব্যবধান আর কমাতে পারেনি অতিথিরা। ৩২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরেই থাকতে হলো ফুলহ্যামকে।

সর্বশেষ সংবাদ

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না।

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন

ক্রিকেট

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

ক্রিকেট

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না। আফগানিস্তানের

ক্রিকেট

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন ধন্দে

ক্রিকেট

সিলেট টেস্টের চতুর্থ দিন মাঠে ব্যাট-বলের হাড্ডাহাড্ডি লড়াই তো চলছিলই,