BN

সেন্ট পাউলিকে উড়িয়ে বুন্দেসলিগায় বায়ার্নের নতুন বিশ্বরেকর্ড

সেন্ট পাউলিকে উড়িয়ে বুন্দেসলিগায় বায়ার্নের নতুন বিশ্বরেকর্ড

বুন্দেসলিগার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে বায়ার্ন মিউনিখের প্রয়োজন ছিল মাত্র

বুন্দেসলিগার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে বায়ার্ন মিউনিখের প্রয়োজন ছিল মাত্র একটি গোল। কিন্তু সেন্ট পাউলিকে গোলবন্যায় ভাসিয়ে তারা জালে বল পাঠাল পাঁচ-পাঁচবার। এই বিশাল জয়ের মাধ্যমে নতুন রেকর্ড গড়ার পাশাপাশি লিগ শিরোপা ধরে রাখার দৌড়েও বড় এক লাফ দিল ভেসোঁ কম্পানির দল।

শনিবার প্রতিপক্ষের মাঠে ৫-০ গোলের বড় জয় পায় বায়ার্ন। অবাক করার বিষয় হলো দলের প্রধান গোলমেশিন হ্যারি কেইন পুরোটা সময় বেঞ্চে বসে সতীর্থদের এই গোল উৎসব উপভোগ করেছেন।

ম্যাচের মাত্র নবম মিনিটে জামাল মুসিয়ালার দারুণ এক হেডে লিগে বায়ার্নের ১০১তম গোলটি পূর্ণ হয়। এর মাধ্যমে তারা ১৯৭১-৭২ মৌসুমে নিজেদের গড়া ১০১ গোলের ঐতিহাসিক রেকর্ডটি স্পর্শ করে। এরপর বিরতি থেকে ফিরে অষ্টম মিনিটে লেয়ন গোরেটস্কার গোলে জার্মানির শীর্ষ লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড লেখে বায়ার্ন।

রেকর্ড গড়ার পর বায়ার্নের আক্রমণ যেন আরও ধারালো হয়ে ওঠে। একে একে গোল উৎসবে যোগ দেন মাইকেল ওলিসে, নিকোলাস জ্যাকসন ও রাফায়েল গেররেইরো।

লিগে এখনো পাঁচ রাউন্ডের খেলা বাকি। ২৯ ম্যাচেই বায়ার্নের গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০৫টি। যে গতিতে তারা এগোচ্ছে তাতে এই রেকর্ডকে এবার তারা অন্য এক উচ্চতায় নিয়ে যাবে বলে মনে হচ্ছে।

এই জয়ের ফলে শিরোপার পথেও অনেকটা এগিয়ে গেল বায়ার্ন মিউনিখ। ২৯ ম্যাচে ২৪ জয় ও চার ড্রয়ে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে এখন পরিষ্কার ১২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছে বায়ার্ন।

সর্বশেষ সংবাদ

বিসিবি’র নির্বাচিত পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে

সিলেটের মাঠে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও শ্রীলঙ্কার মেয়েদের সামনে

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের লড়াইয়ের আগে আতলেতিকো মাদ্রিদ শিবিরে

ক্রিকেট

বিসিবি’র নির্বাচিত পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে গঠিত

ক্রিকেট

সিলেটের মাঠে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও শ্রীলঙ্কার মেয়েদের সামনে সুবিধা

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের লড়াইয়ের আগে আতলেতিকো মাদ্রিদ শিবিরে স্বস্তির

অন্যান্য

গ্র্যান্ডমাস্টার হওয়ার দৌড়ে আরও একবার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হলো