BN

ভারত ম্যাচ বর্জনে ক্ষুব্ধ কাপিল দেব, প্রজন্মকে বিপদের মুখে দেখালেন

ভারত ম্যাচ বর্জনে ক্ষুব্ধ কাপিল দেব, প্রজন্মকে বিপদের মুখে দেখালেন

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্তে ক্রিকেট বিশ্বে পাকিস্তানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্তে ক্রিকেট বিশ্বে পাকিস্তানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাপিল দেব।

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কড়া সমালোচনা করেছেন তিনি। কাপিল দেবের মতে, এই সিদ্ধান্তের সবচেয়ে বড় ভুক্তভোগী হবে পাকিস্তানের তরুণ ক্রিকেটাররা, যাদের ভবিষ্যতের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে।

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের। কিন্তু গত রোববার পাকিস্তান সরকার জানিয়ে দেয়, ভারতের বিপক্ষে সেই ম্যাচে অংশ নেবে না পাকিস্তান দল। এই ঘোষণার পর থেকেই ক্রিকেট বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে কাপিল দেব বলেন, এই ধরনের সিদ্ধান্ত পাকিস্তানের জন্য মোটেও ইতিবাচক নয় এবং এতে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সাবেক এই অলরাউন্ডারের মতে, বোর্ড এমন সিদ্ধান্ত নিয়ে নিজের খেলোয়াড়দের প্রতিও অন্যায় করছে।

কাপিল বলেন,
“যদি সিদ্ধান্তটি খেলোয়াড়রা নিয়ে থাকে, তাহলে তারা সেটা প্রকাশ্যে বলতে পারে। কিন্তু বোর্ড যখন সিদ্ধান্ত নেয় যে খেলবে না, তখন পুরো দেশের সুনাম ক্ষুণ্ন হয়। পাকিস্তানের জন্য এটা ভালো নয়। আপনারা একটা প্রজন্মকে ধ্বংস করছেন।”

তিনি আরও বলেন,
“পাকিস্তান বছরের পর বছর ধরে অসাধারণ সব ক্রিকেট প্রতিভা উপহার দিয়েছে। কিন্তু এই ছেলেদের যদি বিশ্বকাপে খেলতে না দেওয়া হয়, তাহলে আপনারা শুধু খেলাটিরই ক্ষতি করছেন না, নিজেদের খেলোয়াড়দের প্রতিও চরম অন্যায় করছেন।”

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে

ক্রিকেট

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

ক্রিকেট

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে কথা

ক্রিকেট

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে দাঁড়ানোটা

ক্রিকেট

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশের বাঁহাতি পেসার