BN

রাদারফোর্ডের ঝড়ে ইংল্যান্ডকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

রাদারফোর্ডের ঝড়ে ইংল্যান্ডকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

প্রায় ১৫ মাস পর টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারানোর স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের

প্রায় ১৫ মাস পর টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারানোর স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচের শুরুটাই ছিল দুঃস্বপ্নের মতো। প্রথম দুই ওভারেই হারায় দুই উইকেট। তবে সেই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ক্যারিবিয়ানরা। শেরফেন রাদারফোর্ড খেলেন ক্যারিয়ারসেরা ইনিংস, আর জেসন হোল্ডার খেলেন ঝোড়ো ক্যামিও। পরে বল হাতে স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিং ও প্রাণবন্ত ফিল্ডিংয়ে ৩০ রানের জয় তুলে নেয় তারা।

বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৯৬ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ইংল্যান্ডকে ১৬৬ রানে থামিয়ে দেয় শাই হোপের দল।

পাঁচ নম্বরে নেমে ৪২ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন রাদারফোর্ড। তার ইনিংসে ছিল সাতটি ছক্কা ও দুটি চার। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতেই।

সাত নম্বরে নেমে হোল্ডার ১৭ বলে করেন ৩৩ রান, চারটি ছক্কা ও একটি চারে সাজানো ইনিংসে। ষষ্ঠ উইকেটে রাদারফোর্ড-হোল্ডার জুটি মাত্র ৩২ বলে যোগ করেন ৬১ রান, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

ইংল্যান্ড রান তাড়ায় ভালো শুরু করলেও মাঝপথে তাল হারায়। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। স্পিনার গুডাকেশ মোতি তিনটি উইকেট নেন, আর অন্য বোলাররাও নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপ ধরে রাখেন।

এই মাঠেই ২০১৬ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পরে কলকাতার ফাইনালে কার্লোস ব্র্যাথওয়েটের টানা চার ছক্কায় শিরোপা জেতে তারা। তবে ২০২১ ও ২০২৪ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হেরেছিল ক্যারিবিয়ানরা। এবার সেই হিসাব কিছুটা মেটাল তারা।

২০২৪ সালের নভেম্বরের পর এই প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারাল ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়ে দারুণ শুরু করল তারা।

সর্বশেষ সংবাদ

আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ রান খরচায় চার উইকেট নিয়ে

টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার দেখা গেল ডাবল সুপার ওভার।

প্রায় ১৫ মাস পর টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারানোর স্বাদ পেল

ক্রিকেট

আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ রান খরচায় চার উইকেট নিয়ে চোট

ক্রিকেট

টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার দেখা গেল ডাবল সুপার ওভার। আর

ক্রিকেট

এক্সেলারেটেড রাউন্ডে দল পেয়েছেন বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার। রিশাদ হোসেনের

ক্রিকেট

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)