BN

আবারও র‌্যাঙ্কিংয়ের চূড়ায় সাদিয়া ইকবাল

আবারও র‌্যাঙ্কিংয়ের চূড়ায় সাদিয়া ইকবাল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে আইসিসির র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে আইসিসির র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল। সেই সাথে মেয়েদের টি-টোয়েন্টি বোলারদের তালিকায় আবারও শীর্ষস্থান ফিরে পেলেন এই ৩০ বছর বয়সী ক্রিকেটার।

মঙ্গলবার আইসিসির সাপ্তাহিক হালনাগাদে এই তথ্য জানা যায়। সিরিজের প্রথম ম্যাচে উইকেট না পেলেও, পরের দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ান সাদিয়া। দ্বিতীয় ম্যাচে ১৫ রানে ২ উইকেট নেওয়ার পর, তৃতীয় ম্যাচে ১৮ রানে ৩ উইকেট নিয়ে হোয়াইটওয়াশ এড়ানো জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

শীর্ষে ফেরার পথে সাদিয়া পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড ও ভারতের দীপ্তি শার্মাকে। এর আগে ২০২৪ সালের অক্টোবরে এবং গত বছরও একবার র‍্যাঙ্কিংয়ের চূড়ায় উঠেছিলেন তিনি।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে দীপ্তি শার্মা আগের মতোই দুইয়ে আছেন, তবে সাদারল্যান্ড নেমে গেছেন চারে। এক ধাপ এগিয়ে তিনে উঠেছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। এছাড়া ছয় ধাপ এগিয়ে পাঁচে জায়গা করে নিয়েছেন ভারতের রেনুকা সিং ঠাকুর।

এদিকে, ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি এবং অলরাউন্ডারদের তালিকায় চূড়ায় আছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।

সর্বশেষ সংবাদ

লা লিগায় শততম ম্যাচের মাইলফলক ছোঁয়ার রাতটি দুর্দান্ত এক

বুন্দেসলিগার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে বায়ার্ন মিউনিখের

মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে খেই হারিয়ে ফেলেছে আর্সেনাল।

ফুটবল

লা লিগায় শততম ম্যাচের মাইলফলক ছোঁয়ার রাতটি দুর্দান্ত এক পারফরম্যান্সে

ফুটবল

বুন্দেসলিগার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে বায়ার্ন মিউনিখের প্রয়োজন

ফুটবল

মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে খেই হারিয়ে ফেলেছে আর্সেনাল। পুরো

ফুটবল

তরুণ তুর্কি রিও নুগোমোহা আর অভিজ্ঞ মোহামেদ সালাহর জাদুকরী নৈপুণ্যে