BN

বাবরের ব্যাটিংয়ে উন্নতির ছাপ দেখছেন না অশ্বিন

বাবরের ব্যাটিংয়ে উন্নতির ছাপ দেখছেন না অশ্বিন

ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজমের ব্যাটিংয়ে

ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজমের ব্যাটিংয়ে পুরোনো দুর্বলতাগুলো এখনও রয়ে গেছে। একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে নিজের টেকনিক্যাল ঘাটতিগুলো নিয়ে কাজ করা প্রয়োজন হলেও, বাবরের খেলায় সেই পরিবর্তনের ছাপ দেখতে পাচ্ছেন না অশ্বিন।

অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে টেকনিক্যাল বিশ্লেষণ করতে গিয়ে উল্লেখ করেন যে, বাবর তার খেলায় কোনো পরিবর্তন আনেননি। ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের (প্রকৃতপক্ষে ভারতের) বিপক্ষে ম্যাচের উদাহরণ দিয়ে তিনি বলেন, কীভাবে কাঁধ উন্মুক্ত রেখে খেলতে গিয়ে বাবর স্লিপে ক্যাচ দিয়েছেন। অশ্বিনের মতে, বাবর যদি একই ভুল বারবার করতে থাকেন, তবে একইভাবে আউট হতেই থাকবেন।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে জাসপ্রিত বুমরাহর বলে স্লিপে আউট হওয়ার পর, কানাডার বিপক্ষেও কট বিহাইন্ড হয়েছিলেন বাবর। তবে এবারের বিশ্বকাপে বাবর সরাসরি স্লিপে ক্যাচ না দিলেও আউট হয়েছেন ভুল শট খেলে। নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ক্যাচ দিয়ে ফিরেছেন লং-অফ বা লং-অনে। আর ভারতের বিপক্ষে দৃষ্টিকটু স্লগের চেষ্টায় আউট হন মাত্র ৫ রানে।

গত বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া পাকিস্তান দল এবারও ভালো অবস্থায় নেই। বাবর নিজেও টুর্নামেন্টে এখনও কোনো ফিফটি করতে পারেননি। বুধবার নামিবিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সুপার এইটে জায়গা করে নিতে জয়ের কোনো বিকল্প নেই তাদের।

সর্বশেষ সংবাদ

ঝড়ো ব‍্যাটিংয়ে কঠিন সমীকরণ মিলিয়ে দিয়ে কেবল নেপালের ১২

অ্যাকিলিসের চোটে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার লুইস মিলার বিশ্বকাপ

ফুটবলার থেকে রাজনীতিক, এবার আমিনুল হকের কাঁধে আরও বড়

ক্রিকেট

ঝড়ো ব‍্যাটিংয়ে কঠিন সমীকরণ মিলিয়ে দিয়ে কেবল নেপালের ১২ বছরের

ফুটবল

অ্যাকিলিসের চোটে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার লুইস মিলার বিশ্বকাপ মাঠে

ফুটবল

ফুটবলার থেকে রাজনীতিক, এবার আমিনুল হকের কাঁধে আরও বড় দায়িত্ব।

ক্রিকেট

১৭১ রানের লক্ষ্য। টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের মতো দলের বিপক্ষে এই