BN

অ্যামুরিকে ছাঁটাই করে বড় অঙ্কের আর্থিক লোকসানে ইউনাইটেড

অ্যামুরিকে ছাঁটাই করে বড় অঙ্কের আর্থিক লোকসানে ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে হুবেন অ্যামুরির অধ্যায় শেষ পর্যন্ত এক চরম অপচয়ের গল্প

ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে হুবেন অ্যামুরির অধ্যায় শেষ পর্যন্ত এক চরম অপচয়ের গল্প হয়েই থাকল। শুরুতে তাকে ওল্ড ট্র্যাফোর্ডে আনতেই যেখানে ক্লাবকে বিশাল অর্থ খরচ করতে হয়েছিল, এখন বিদায় বেলায় তাকে ছাঁটাই করতে গিয়েও গুনতে হচ্ছে চড়া মাশুল।

চুক্তির মেয়াদ অনেকখানি বাকি থাকতেই অ্যামুরিকে বরখাস্ত করায় ইউনাইটেডের খরচ হয়েছে ১ কোটি ৬০ লাখ পাউন্ড। ২০২৪ সালের নভেম্বরে যখন তাকে দায়িত্ব দেওয়া হয়, আশা ছিল ক্লাবকে তিনি খাদের কিনারা থেকে টেনে তুলবেন। কিন্তু ফল হয়েছে উল্টো। গত ৪ জানুয়ারি ক্লাব কর্তাদের নিয়ে প্রকাশ্যে কড়া সমালোচনা করার পরদিনই তাকে ছাঁটাই করা হয়। ২০২৭ সাল পর্যন্ত চুক্তি থাকায় এই অকাল বিদায়ের ক্ষতিপূরণ বাবদ ক্লাবকে এখন মোটা অঙ্ক পকেট থেকে দিতে হচ্ছে।

ইউনাইটেডের জন্য এক ‘ব্যয়বহুল’ ব্যর্থতা

  • ছাঁটাইয়ের চড়া মূল্য অ্যামুরিকে স্যাক করতে লেগেছে ১ কোটি ৬০ লাখ পাউন্ড। এর আগে এরিক টেন হাগকে সরাতে খরচ হয়েছিল ১ কোটি ৪ লাখ পাউন্ড।
  • শুরুর খরচও ছিল আকাশচুম্বী তাকে বেনফিকা থেকে ছাড়িয়ে আনতে ক্লাব আগেই ১ কোটি ১০ লাখ পাউন্ড দিয়েছিল।
  • রেকর্ড লোকসান ২০১৪ সালে ডেভিড ময়েসের পর তিনিই সবচেয়ে কম সময় ইউনাইটেডের কোচ ছিলেন। সব মিলিয়ে এই স্বল্প সময়ে তার পেছনে ক্লাবের মোট খরচ দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৭৩ লাখ পাউন্ড।
  • ম্লান পারফরম্যান্স অ্যামুরির অধীনে খেলা ৬৩ ম্যাচের মধ্যে ইউনাইটেড জিততে পেরেছে মাত্র ২৫টিতে।

ইউনাইটেড গত বুধবার এক বিবৃতিতে তাদের তিন কোটি ২৬ লাখ পাউন্ড লাভের হিসাব দিয়েছিল। কিন্তু পরদিনই অ্যামুরির বিদায় বাবদ বিশাল এই খরচের হিসাব আসায় আনন্দের রেশ বেশিক্ষণ টেকেনি। ৪১ বছর বয়সী এই কোচ এখন পর্যন্ত ইউনাইটেড অধ্যায় নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

সর্বশেষ সংবাদ

আগামী বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার দৌড়ে বাংলাদেশের জন্য নিউজিল্যান্ডের

পেস বোলিং নিয়ে আগে থেকেই দুশ্চিন্তায় ছিল পাঁচবারের আইপিএল

সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে এখন পর্যন্ত ৩৬টি আন্তর্জাতিক

ক্রিকেট

আগামী বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার দৌড়ে বাংলাদেশের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে

ক্রিকেট

পেস বোলিং নিয়ে আগে থেকেই দুশ্চিন্তায় ছিল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন

ক্রিকেট

সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে এখন পর্যন্ত ৩৬টি আন্তর্জাতিক ম্যাচ

ক্রিকেট

বছরখানেক আগেও তারা ছিলেন ড্রেসিংরুমের সতীর্থ। গত বছরের মার্চে তামিম