BN

বিশ্বকাপের টিকিট পেতে র‍্যাঙ্কিংয়ের মরণপণ লড়াইয়ে বাংলাদেশ

বিশ্বকাপের টিকিট পেতে র‍্যাঙ্কিংয়ের মরণপণ লড়াইয়ে বাংলাদেশ

আগামী বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার দৌড়ে বাংলাদেশের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজটি

আগামী বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার দৌড়ে বাংলাদেশের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজটি বাঁচা-মরার লড়াইয়ের মতো। প্রতিটি ম্যাচই এখন শুধু জয়ের জন্য নয়, বরং র‍্যাঙ্কিংয়ের জটিল সমীকরণে টিকে থাকার চ্যালেঞ্জ। কিউইদের বিপক্ষে এই সিরিজে র‍্যাঙ্কিংয়ে লাফ দেওয়ার সুযোগ না থাকলেও রেটিং পয়েন্ট বাড়িয়ে নেওয়ার বড় সুযোগ রয়েছে মিরাজ বাহিনীর সামনে।

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ বর্তমানে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরে অবস্থান করছে। বিপরীতে সফরকারী নিউজিল্যান্ড আছে টেবিলের ২ নম্বরে। শক্তির বিচারে এগিয়ে থাকা নিউজিল্যান্ডকে হারাতে পারলে বাংলাদেশ বেশ কিছু মূল্যবান রেটিং পয়েন্ট পাবে, যা ৮ নম্বরে থাকা ইংল্যান্ডের একদম কাছাকাছি নিয়ে যাবে তাদের।

বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৯। সমীকরণ বলছে:

  • নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারালে পয়েন্ট হবে ৮৩।
  • ৩-০ ব্যবধানে ধবলধোলাই করতে পারলে পয়েন্ট দাঁড়াবে ৮৫ তে।

বর্তমানে ৮ নম্বরে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮৮। এমনকি বাংলাদেশ যদি সিরিজটি ২-১ ব্যবধানে হেরেও যায়, তবুও ১টি রেটিং পয়েন্ট যোগ হবে ঝুলিতে। তবে ৩-০ ব্যবধানে হারলে খোয়া যাবে ১ পয়েন্ট। অবশ্য হোয়াইটওয়াশড হলেও ৯ নম্বর জায়গাটি হারাতে হবে না বাংলাদেশকে, কারণ ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট এখন ৭৭।

অন্যদিকে নিউজিল্যান্ডের জন্য এই সিরিজে প্রাপ্তির চেয়ে হারানোর ভয়ই বেশি। র‍্যাঙ্কিংয়ের ওপরের দিকে থাকায় ৩-০ ব্যবধানে জিতলে তাদের রেটিং বাড়বে মাত্র ১ পয়েন্ট। কিন্তু ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও উল্টো ১ পয়েন্ট কমে যাবে তাদের। আর যদি ৩-০ ব্যবধানে সিরিজ হারে, তবে হারাবে ৫ পয়েন্ট। সেক্ষেত্রে তিনে থাকা অস্ট্রেলিয়ার সমান পয়েন্ট হয়ে যাবে কিউইদের।

আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। স্বাগতিক হওয়ার সুবাদে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে আগেভাগেই জায়গা নিশ্চিত করে রেখেছে। বিশ্বকাপের আরেক আয়োজক নামিবিয়া আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় তাদের বাছাইপর্ব পেরিয়েই আসতে হবে। ফলে সরাসরি মূল পর্বে খেলার জন্য বাকি দলগুলোর মধ্যে লড়াই এখন তুঙ্গে।

সর্বশেষ সংবাদ

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার

ফুটবল

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন

ফুটবল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই

ফুটবল

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার নাপোলির

ফুটবল

নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে দ্বিতীয়