BN

রেকর্ড আট ভেন্যুতে গড়াচ্ছে এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ

রেকর্ড আট ভেন্যুতে গড়াচ্ছে এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ

সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে এখন পর্যন্ত ৩৬টি আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়েছে।

সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে এখন পর্যন্ত ৩৬টি আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়েছে। এমনকি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ৫টি ম্যাচও হয়েছে এই মাঠে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এখন পর্যন্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ দেখার সুযোগ পাননি এখানকার দর্শকেরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে; এবারের আসরে প্রথমবারের মতো সিপিএলের স্বাদ পাবে সেন্ট ভিনসেন্ট।

এবারের সিপিএল আয়োজিত হবে রেকর্ড আটটি ভেন্যুতে, যার মধ্যে অন্যতম নতুন সংযোজন এই সেন্ট ভিনসেন্ট। এছাড়া টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো হবে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা, বারবাডোজ, গায়ানা, জ্যামাইকা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া এবং ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোয়।

লিগের প্রধান নির্বাহী পিট রাসেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, “নতুন নতুন অঞ্চলে টুর্নামেন্টকে ছড়িয়ে দেওয়া আমাদের পরিকল্পনার একটি বড় অংশ।”

এবারের আসরে বড় চমক হিসেবে ফিরছে জ্যামাইকান ফ্র্যাঞ্চাইজি। ‘জ্যামাইকা কিংসমান’ দলের আগমনে প্রথমবারের মতো ৭টি দল নিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। আগামী ৭ আগস্ট শুরু হবে সিপিএলের ১৪তম আসর। এরপর ১৬ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে বারবাডোজে অনুষ্ঠিত হবে দুটি কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনাল ম্যাচ।

টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি এখনো ঘোষণা করা না হলেও ক্রিকেটপ্রেমীদের মধ্যে এরই মধ্যে টানটান উত্তেজনা কাজ করছে।

সর্বশেষ সংবাদ

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না।

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন

ক্রিকেট

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

ক্রিকেট

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না। আফগানিস্তানের

ক্রিকেট

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন ধন্দে

ক্রিকেট

সিলেট টেস্টের চতুর্থ দিন মাঠে ব্যাট-বলের হাড্ডাহাড্ডি লড়াই তো চলছিলই,