BN

ডাগআউটে নেই কম্পানি, তবুও পিএসজি বধে আত্মবিশ্বাসী বায়ার্ন

ডাগআউটে নেই কম্পানি, তবুও পিএসজি বধে আত্মবিশ্বাসী বায়ার্ন

নিষেধাজ্ঞার খড়গে পড়ে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে টাচলাইনে থাকতে পারবেন

নিষেধাজ্ঞার খড়গে পড়ে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে টাচলাইনে থাকতে পারবেন না ভেসোঁ কম্পানি। তবে বিষয়টি নিয়ে খুব একটা চিন্তিত নন বায়ার্ন মিউনিখ কোচ। নিজের সহকারী ও দলের বাকি সদস্যদের ওপর তাঁর অগাধ বিশ্বাস। কম্পানি মনে করেন, তিনি ডাগআউটে না থাকলেও প্যারিস সেইন্ট জার্মেইকে হারানোর সব সামর্থ্য জার্মান চ্যাম্পিয়নদের আছে।

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের লড়াইয়ে মঙ্গলবার বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে বায়ার্ন। প্যারিসের মাটিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। আসরের প্রাথমিক পর্বেও এই প্যারিসেই পিএসজিকে ২-১ গোলে হারিয়েছিল বায়ার্ন। সেই জয়টি হ্যারি কেইনদের জন্য বাড়তি টনিক হিসেবে কাজ করবে।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে হলুদ কার্ড দেখায় এই ম্যাচে নিষিদ্ধ হয়েছেন কম্পানি। তাঁর অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ অ্যারন ডাঙ্কস। যদিও প্রধান কোচ হিসেবে ডাঙ্কসের অভিজ্ঞতা মাত্র দুই ম্যাচের, তবুও কম্পানির দাবি—ডাঙ্কস এই চ্যালেঞ্জ সামলাতে পুরোপুরি প্রস্তুত।

সংবাদ সম্মেলনে কম্পানি বলেন, “ডাঙ্কস অনেক অভিজ্ঞ, ইংল্যান্ডে সে সুনামের সাথে দায়িত্ব পালন করেছে। আমার কোচিং স্টাফদের ওপর আমার শতভাগ আস্থা আছে।”

প্যারিসে রওনা দেওয়ার আগে দলের শেষ অনুশীলনে কম্পানি উপস্থিত থাকলেও ম্যাচের দিন তিনি ড্রেসিংরুম বা ডাগআউটের ত্রিসীমানায় থাকতে পারবেন না। ২০০৫ সালে চেলসির কোচ থাকাকালীন জোসে মরিনিয়ো নিষিদ্ধ হয়েও লন্ড্রি বাস্কেটে (ময়লা কাপড় রাখার ঝুড়ি) লুকিয়ে ড্রেসিংরুমে ঢুকে পড়েছিলেন। কম্পানিকে এমন কিছু করার পরিকল্পনা আছে কি না জিজ্ঞেস করা হলে তিনি বেশ মজা করে উত্তর দেন। ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এই কোচ হেসে বলেন, “আমার উচ্চতা ১.৯২ মিটার, আমি কোনোভাবেই ওয়াশিং বাস্কেটে ফিট হব না!”

তবে দলের সেরা তারকা হ্যারি কেইন স্বীকার করেছেন যে, বসকে টাচলাইনে না পাওয়াটা দলের জন্য কিছুটা হলেও অভাবের। কেইন বলেন, “আমরা তাঁকে মিস করব। তিনি আমাদের এমন একজন নেতা যিনি সবসময় মাঠে থেকে আমাদের গাইড করতে পছন্দ করেন।” আগামী ৬ মে আলিয়াঞ্জ অ্যারেনায় ফিরতি লেগে আবারও মুখোমুখি হবে এই দুই জায়ান্ট।

সর্বশেষ সংবাদ

‘বাজবল বলছি না…’, এটুকু বলেই একচোট হাসলেন হাবিবুল বাশার।

নিষেধাজ্ঞার খড়গে পড়ে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে

এসি মিলানের হয়ে এই মৌসুমের বাকি ম্যাচগুলোতে লুকা মদ্রিচকে

ক্রিকেট

‘বাজবল বলছি না…’, এটুকু বলেই একচোট হাসলেন হাবিবুল বাশার। তিনি

ফুটবল

এসি মিলানের হয়ে এই মৌসুমের বাকি ম্যাচগুলোতে লুকা মদ্রিচকে সম্ভবত

ফুটবল

স্প্যানিশ সংবাদমাধ্যমে হুলিয়ান আলভারেসকে নিয়ে বার্সেলোনার আগ্রহের গুঞ্জন নতুন কিছু

ক্রিকেট

বয়সভিত্তিক ক্রিকেট থেকেই হাসান মুরাদকে ভাবা হচ্ছে ভবিষ্যতের টেস্ট বোলার।