BN

‘বাজবল’ নয়, তবে স্টাইল বদলাতে তানজিদকে নিল বাংলাদেশ

‘বাজবল’ নয়, তবে স্টাইল বদলাতে তানজিদকে নিল বাংলাদেশ

‘বাজবল বলছি না…’, এটুকু বলেই একচোট হাসলেন হাবিবুল বাশার। তিনি খুব ভালো

‘বাজবল বলছি না…’, এটুকু বলেই একচোট হাসলেন হাবিবুল বাশার। তিনি খুব ভালো করেই জানেন, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সঙ্গে ‘বাজবল’ শব্দটা জুড়ে দেওয়া মানেই হাসির খোরাক হওয়া। তাই প্রধান নির্বাচক দ্রুত যোগ করলেন, ইংল্যান্ডের মতো অতটা মারকুটে না হলেও টেস্টে খেলার ধরনটা একটু বদলাতে চায় বাংলাদেশ। আর সেই পরিবর্তনের ঝাণ্ডা হাতেই টেস্ট দলে ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম।

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের স্কোয়াডে তানজিদের নাম থাকাটা বেশ কৌতূহল জাগিয়েছে। সাদা বলের ক্রিকেটে তিনি এখন নিয়মিত ওপেনার হলেও, সাদা পোশাকে এই প্রথম সুযোগ পেলেন। সবশেষ সিরিজে সাদমান ইসলাম আর মাহমুদুল হাসান জয় বেশ ভালো করার পরও কেন তৃতীয় ওপেনার হিসেবে তানজিদকে নেওয়া হলো—সেই রহস্য ভাঙলেন খোদ প্রধান নির্বাচক।

চট্টগ্রামে সংবাদ সম্মেলনে হাবিবুল বাশার বলেন, “টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের আসরগুলোতে আমরা খুব একটা গর্ব করার মতো কিছু করতে পারিনি। এবার আমরা নিজেদের আরেকটু ওপরের দিকে নিয়ে যেতে চাই। আর সেটা করতে হলে আমাদের একটু ভিন্ন ধারার ক্রিকেট খেলতে হবে। হয়তো একটু আগ্রাসী মেজাজে।”

আর সেই আগ্রাসী ক্রিকেটের জন্য চাই জুতসই ক্রিকেটার। সেই ভাবনা থেকেই নির্বাচকদের রাডারে এসেছেন তানজিদ। হাবিবুল বাশারের ভাষায়, “নতুন ওপেনার নেওয়াটা আমাদের পরিকল্পনারই অংশ। আমাদের বোলিং ইউনিট এখন ২০ উইকেট নেওয়ার সামর্থ্য রাখে। এখন ব্যাটিংয়ে যদি একটু স্টাইল বদল করে ধারাবাহিকতা আনা যায়, তবে আমরা ভালো করব। এটাকে বাজবল বলছি না, তবে ধরনে পরিবর্তন আসবে।”

সীমিত ওভারে তানজিদ কতটা বিধ্বংসী, তা সবারই জানা। তবে অবাক করার মতো তথ্য হলো, প্রথম শ্রেণির ক্রিকেটেও তিনি বেশ আক্রমণাত্মক। ২৫ ম্যাচে তাঁর ব্যাটিং গড় ৪০-এর ওপরে থাকলেও নজর কেড়েছে ৭৭.৬৭ স্ট্রাইক রেট! ৪১টি ছক্কাও মেরেছেন তিনি। নির্বাচকরা যে তাঁর এই গতির প্রেমে পড়েই দলে নিয়েছেন, তা বলাই বাহুল্য।

তবে তানজিদকে নেওয়া মানেই যে সাদমান বা জয়কে বাদ দেওয়া—তা কিন্তু নয়। তাঁরা প্রথাগত ঢঙেই ব্যাটিং করবেন। প্রধান নির্বাচক পরিষ্কার করে বলেছেন, “আমি চাই না কেউ তাঁর সহজাত স্টাইল বদলে খেলুক। সাদমানকে যেমন আমি তানজিদের মতো খেলতে বলব না, তেমনি তানজিদকেও সাদমানের মতো হতে বলব না। আমরা শুধু ভবিষ্যতে পরিকল্পনা বদলানোর জন্য বিকল্প হাতে রাখছি।”

আগামী ৮ মে থেকে শুরু হবে মিরপুর টেস্ট। পাকিস্তান দল ঢাকায় পা রাখবে রোববার।

সর্বশেষ সংবাদ

‘বাজবল বলছি না…’, এটুকু বলেই একচোট হাসলেন হাবিবুল বাশার।

নিষেধাজ্ঞার খড়গে পড়ে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে

এসি মিলানের হয়ে এই মৌসুমের বাকি ম্যাচগুলোতে লুকা মদ্রিচকে

ফুটবল

নিষেধাজ্ঞার খড়গে পড়ে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে টাচলাইনে

ফুটবল

এসি মিলানের হয়ে এই মৌসুমের বাকি ম্যাচগুলোতে লুকা মদ্রিচকে সম্ভবত

ফুটবল

স্প্যানিশ সংবাদমাধ্যমে হুলিয়ান আলভারেসকে নিয়ে বার্সেলোনার আগ্রহের গুঞ্জন নতুন কিছু

ক্রিকেট

বয়সভিত্তিক ক্রিকেট থেকেই হাসান মুরাদকে ভাবা হচ্ছে ভবিষ্যতের টেস্ট বোলার।