BN

মুম্বাই ইন্ডিয়ান্সে বুমরাহর ‘অবিশ্বাস্য’ পতন আর উইকেট খরা

মুম্বাই ইন্ডিয়ান্সে বুমরাহর ‘অবিশ্বাস্য’ পতন আর উইকেট খরা

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে জাসপ্রিত বুমরাহর এবারের মৌসুমটা কাটছে আক্ষরিক অর্থেই এক

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে জাসপ্রিত বুমরাহর এবারের মৌসুমটা কাটছে আক্ষরিক অর্থেই এক বিভীষিকার মতো। কিংবদন্তি সুনিল গাভাস্কার যেন ধারাভাষ্য দিতে গিয়ে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। বুমরাহ টানা দুটি ‘নো’ বল করছেন—এমন দৃশ্য ক্রিকেট বিশ্বে বিরল। কিন্তু সোমবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে চার ওভারে ৪৫ রান দিয়ে উইকেটশূন্য থাকা বুমরাহ কেবল একটি নয়, বরং তিনটি ‘নো’ বল করে বসেন। তাঁর এবারের পুরো মৌসুমের ছন্নছাড়া অবস্থার এক প্রতীকী ছবি যেন ফুটে উঠল এই ম্যাচে।

সাধারণত বুমরাহর বোলিংয়ের ক্ষেত্রে ‘অবিশ্বাস্য’ শব্দটি ব্যবহৃত হয় তাঁর জাদুকরী নৈপুণ্যের প্রশংসায়। কিন্তু এবারের আইপিএলে শব্দটি ব্যবহৃত হচ্ছে উল্টো কারণে। এতটা ধারহীন আর বিবর্ণ বুমরাহকে শেষ কবে দেখা গেছে, তা নিয়ে রীতিমতো গবেষণা হতে পারে। অবিশ্বাস্য হলেও সত্যি, মৌসুমের প্রথম পাঁচ ম্যাচে টানা উইকেটশূন্য ছিলেন তিনি, যা তাঁর আইপিএল ক্যারিয়ারে আগে কখনো ঘটেনি। ১০ ম্যাচ শেষে তাঁর ঝুলিতে জমা পড়েছে মাত্র ৩টি উইকেট, আর বোলিং গড় আকাশচুম্বী—১০৯.৬৬!

বুমরাহ উইকেট না পেলেও সাধারণত রান আটকে রাখায় ওস্তাদ। কিন্তু এবার তিনি যেন রান দেওয়ার মেশিনে পরিণত হয়েছেন। ওভারপ্রতি ৮.৮৯ রান দিয়ে গত ১০ বছরের মধ্যে সবচেয়ে খরুচে বুমরাহকে দেখছে মুম্বাই। এর আগে কেবল তাঁর অভিষেক মৌসুমে (২০১৩) এবং খুব কম ম্যাচ খেলা ২০১৫ সালে তাঁর ইকোনমি রেট এর চেয়ে বেশি ছিল। এবার ৪টি ম্যাচেই তিনি ১০-এর বেশি গড়ে রান বিলিয়েছেন, যা আগে কোনো নির্দিষ্ট মৌসুমে দেখা যায়নি।

মাঠে বুমরাহকে দেখে মনে হচ্ছে ভীষণ ক্লান্ত, যেন কোনোমতে শরীরটা টেনে নিয়ে বোলিং করছেন। ১০ ম্যাচে ৮টি ‘নো’ বল করার পরিসংখ্যানই বলে দেয় তিনি তাঁর স্বাভাবিক ছন্দে নেই। গাভাস্কারের মতো শান্ত মানুষও ধারাভাষ্য কক্ষে চিৎকার করে বলে উঠেছেন, “দয়া করে আমাকে বলবেন না যে বুমরাহ আবার নো বল করেছে! একজন পেশাদার ক্রিকেটারের কাছ থেকে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” টিভি ক্যামেরায় যখন কোচ মাহেলা জয়াবর্ধনে আর বোলিং কোচ লাসিথ মালিঙ্গার হতাশ মুখগুলো দেখা যাচ্ছিল, তখন স্পষ্ট বোঝা যাচ্ছিল—বুমরাহর এই অচেনা রূপ মুম্বাই শিবিরের জন্য কতটা বড় ধাক্কা।

সর্বশেষ সংবাদ

সান্তোস অধিনায়ক নেইমার জুনিয়রের বিরুদ্ধে গুরুতর তিনটি অভিযোগ এনেছেন

আগামী বিশ্বকাপের আগে স্প্যানিশ ফুটবল ভক্তদের জন্য দারুণ এক

আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বড় এক লাফ

ফুটবল

সান্তোস অধিনায়ক নেইমার জুনিয়রের বিরুদ্ধে গুরুতর তিনটি অভিযোগ এনেছেন তরুণ

ফুটবল

আগামী বিশ্বকাপের আগে স্প্যানিশ ফুটবল ভক্তদের জন্য দারুণ এক স্বস্তির

ক্রিকেট

আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বড় এক লাফ দিয়েছেন

ক্রিকেট

দুই ম্যাচ টেস্ট সিরিজের লড়াইয়ে অংশ নিতে পাকিস্তান ক্রিকেট দল