BN

আবারও চোটে ফেরলঁদ মঁদি আর মৌসুম শেষ হওয়ার শঙ্কা

আবারও চোটে ফেরলঁদ মঁদি আর মৌসুম শেষ হওয়ার শঙ্কা

ফেরলঁদ মঁদির ক্যারিয়ারে চোট যেন এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। যে পায়ের সমস্যায়

ফেরলঁদ মঁদির ক্যারিয়ারে চোট যেন এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। যে পায়ের সমস্যায় মৌসুমের বড় একটা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডারকে, আবারও সেই একই জায়গায় চোট পেয়েছেন তিনি।

রিয়াল মাদ্রিদ নিশ্চিত করেছে যে, ৩০ বছর বয়সী মঁদির ডান পায়ের পেশিতে নতুন করে চোট ধরা পড়েছে। ক্লাব কর্তৃপক্ষ তাঁর ফেরার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়ের কথা না জানালেও ধারণা করা হচ্ছে, আরও একবার দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন তিনি। ২০১৯ সালে রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক চোট মঁদির পিছু ছাড়ছে না, যার ফলে দলেও নিয়মিত হতে পারছেন না এই ফরাসি লেফট-ব্যাক।

গত বছরের এপ্রিলে মঁদির ডান পায়ে অস্ত্রোপচার করা হয়েছিল। সেই ধকল সামলে গত নভেম্বরে মাঠে ফিরলেও বারবার চোটের হানায় চলতি মৌসুমে রিয়ালের জার্সিতে মাত্র ৯টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। গত রোববার এস্পানিওলের বিপক্ষে ম্যাচের মাত্র ১৪ মিনিটের মাথায় অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়তে বাধ্য হন মঁদি। পরে পরীক্ষা-নিরীক্ষায় পেশির চোটের বিষয়টি নিশ্চিত হয়।

এদের মিলিতাও, আর্দা গিলের ও রদ্রিগোর মতো মঁদিও হয়তো মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে যাচ্ছেন। এর ফলে আগামী রোববারের হাইভোল্টেজ ‘এল ক্লাসিকো’তে বার্সেলোনার বিপক্ষে তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে রিয়ালকে। এছাড়া চোটের যা অবস্থা, তাতে দিদিয়ে দেশমের ফ্রান্স দলে জায়গা করে নিয়ে আসন্ন বিশ্বকাপে খেলা মঁদির জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

সর্বশেষ সংবাদ

সান্তোস অধিনায়ক নেইমার জুনিয়রের বিরুদ্ধে গুরুতর তিনটি অভিযোগ এনেছেন

আগামী বিশ্বকাপের আগে স্প্যানিশ ফুটবল ভক্তদের জন্য দারুণ এক

আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বড় এক লাফ

ফুটবল

সান্তোস অধিনায়ক নেইমার জুনিয়রের বিরুদ্ধে গুরুতর তিনটি অভিযোগ এনেছেন তরুণ

ফুটবল

আগামী বিশ্বকাপের আগে স্প্যানিশ ফুটবল ভক্তদের জন্য দারুণ এক স্বস্তির

ক্রিকেট

আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বড় এক লাফ দিয়েছেন

ক্রিকেট

দুই ম্যাচ টেস্ট সিরিজের লড়াইয়ে অংশ নিতে পাকিস্তান ক্রিকেট দল