BN

নারী সাফে হ্যাটট্রিক মিশনে কড়া কোচ পিটার বাটলার

নারী সাফে হ্যাটট্রিক মিশনে কড়া কোচ পিটার বাটলার

পারফরম্যান্স আর শৃঙ্খলার প্রশ্নে কোনো আপস নয়—কোচ পিটার বাটলারের এমন কড়া বার্তায়

পারফরম্যান্স আর শৃঙ্খলার প্রশ্নে কোনো আপস নয়—কোচ পিটার বাটলারের এমন কড়া বার্তায় সাফ চ্যাম্পিয়নশিপের দল থেকে বাদ পড়লেন নিয়মিত দুই মুখ স্বপ্না রানী ও মুনকি আক্তার। এই দুই মিডফিল্ডারকে ছাড়াই এবার সাফে হ্যাটট্রিক শিরোপার মিশনে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৫ মে ভারতের গোয়ায় শুরু হতে যাওয়া অষ্টম সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আগামীকাল থাইল্যান্ডের ব্যাংকক যাচ্ছে লাল-সবুজের মেয়েরা। সেখানে ১৫ দিনের কন্ডিশনিং ক্যাম্প ও দুটি প্রস্তুতি ম্যাচ খেলে আগামী ২১ মে গোয়ায় পৌঁছাবে দল।

থাইল্যান্ড যাত্রার আগে আজ বাফুফে ভবনের সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফঈদা খন্দকার সাফ জয়ের ব্যাপারে আশাবাদ জানান। তবে কাজটা যে এবার বেশ কঠিন, তা বারবার ফুটে উঠেছে তাঁদের কথায়। আগের দুবার নেপালকে তাদেরই মাটিতে হারিয়ে শিরোপা জিতলেও এবার লড়তে হবে ভারতের ডেরায়। টুর্নামেন্টের প্রথম পাঁচ আসরের চ্যাম্পিয়ন ভারত এবার ঘরের মাঠে ট্রফি পুনরুদ্ধারে মরিয়া থাকবে। বাটলার সতর্ক করে দিয়ে বলেন, ভুটানের মতো দলগুলোও এখন অনেক শক্তিশালী এবং আগের চেয়ে অনেক বেশি গোছানো ফুটবল খেলছে।

২০২৪ সালের কাঠমান্ডু সাফে শিরোপা জেতা দলের ২৩ সদস্যের ১০ জনই এবার দলে নেই। কোচের বিরুদ্ধে বিদ্রোহের কারণে অধিনায়ক সাবিনা খাতুন, কৃষ্ণা রানী ও সানজিদাদের মতো তারকারা আগেই দলের বাইরে ছিলেন। তবে স্বপ্না ও মুনকির বাদ পড়াটা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কোচ তাঁদের পারফরম্যান্স ও আচরণ নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেছেন। বাটলার বলেন, “স্বপ্না আর মুনকির পারফরম্যান্স খুবই খারাপ, ওরা প্রত্যাশিত পর্যায়ে নেই। ওরা কথা শোনেনি, আশা করি একদিন ওদের বোধোদয় হবে।”

বাদ পড়াদের শূন্যস্থান পূরণে স্বর্ণা রানী, হালিমা খাতুন ও সুরভী আকন্দ প্রীতিসহ আটজন নতুন মুখ সুযোগ পেয়েছেন। এর মধ্যে অর্পিতা বিশ্বাস ও মোমিতা খাতুন প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। চোটের কারণে বাদ পড়েছেন ডিফেন্ডার নবীরন খাতুন। দল নিয়ে বাটলারের মন্তব্য বেশ আত্মবিশ্বাসী। তিনি জানান, বাংলাদেশ দল এখন অনেক উন্নত ফুটবল খেলছে এবং তাঁর চোখে মেয়েরা পুরুষ জাতীয় দলের চেয়েও সুন্দর ফুটবল উপহার দিচ্ছে।

চট্টগ্রামে দুই সপ্তাহের ক্যাম্প শেষে ব্যাংককে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ। সেখানে ১০ মে থাই প্রিমিয়ার লিগের ক্লাব কাসেম বুন্দিত এফসি এবং ১৭ মে ব্যাংকক স্পোর্টস স্কুল ক্লাবের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা।

সাফ স্কোয়াড

রূপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল, হালিমা আক্তার, শিউলি আজিম, আফঈদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কোহাতি কিসকু, সুরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার সিনিয়র, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন, মারিয়া মান্দা, মনিকা চাকমা, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, উমেহ্লা মারমা, মোছাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন, আনিকা রানী সিদ্দিকী, শামসুন্নাহার জুনিয়র।

সর্বশেষ সংবাদ

পারফরম্যান্স আর শৃঙ্খলার প্রশ্নে কোনো আপস নয়—কোচ পিটার বাটলারের

আইপিএল ২০২৬-এর ফাইনাল নিয়ে বড় এক সিদ্ধান্তের কথা জানাল

২০২৪ সালে পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইটওয়াশ করার সেই ঐতিহাসিক

ক্রিকেট

আইপিএল ২০২৬-এর ফাইনাল নিয়ে বড় এক সিদ্ধান্তের কথা জানাল বিসিসিআই।

ক্রিকেট

২০২৪ সালে পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইটওয়াশ করার সেই ঐতিহাসিক স্মৃতি

ক্রিকেট

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দল হারলেও বল হাতে

ক্রিকেট

বাংলাদেশ ও পাকিস্তান—দুই দলের কেউই চলতি বছরে এখনো সাদা পোশাকে