BN

অভিষেকেই হ্যাটট্রিক ১২০ বছরের রেকর্ড ভাঙলেন নর্টন

অভিষেকেই হ্যাটট্রিক ১২০ বছরের রেকর্ড ভাঙলেন নর্টন

প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের দিনটি এর চেয়ে রঙিন আর হতে পারত না

প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের দিনটি এর চেয়ে রঙিন আর হতে পারত না টম নর্টনের জন্য। নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন ১৮ বছর বয়সী এই ইংলিশ পেসার।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে গ্ল্যামরগনের হয়ে সমারসেটের বিপক্ষে এই অবিস্মরণীয় কীর্তি গড়েন নর্টন। কার্ডিফে ম্যাচের দ্বিতীয় দিন সমারসেটের দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারে রুদ্রমূর্তি ধারণ করেন তিনি। পরপর তিন বলে জেমস রু, টম ল্যামনবি এবং আর্চি ভনকে সাজঘরে ফিরিয়ে গ্যালারিতে উন্মাদনা ছড়িয়ে দেন এই তরুণ।

১২০ বছরের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটল নর্টনের এই হ্যাটট্রিকে। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ইতিহাসে অভিষেকে হ্যাটট্রিক করার নজির সর্বশেষ দেখা গিয়েছিল ১৯০৬ সালে, যার নায়ক ছিলেন হার্বার্ট সেজউইক।

রেকর্ড এখানেই শেষ নয়। মাত্র ১৮ বছর ২৭৪ দিন বয়সে এই কৃতিত্ব অর্জন করে নর্টন এখন প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৪ বছরের ইতিহাসে অভিষেকে হ্যাটট্রিক করা সর্বকনিষ্ঠ ক্রিকেটার।

এই ম্যাচের আগে নর্টনের ঝুলিতে বড় কোনো অভিজ্ঞতাই ছিল না। স্বীকৃত ক্রিকেটে তার একমাত্র অভিজ্ঞতা ছিল গত বছরের অগাস্টে খেলা একটি লিস্ট ‘এ’ ম্যাচ। সেই ম্যাচে লেস্টারশায়ারের বিপক্ষে ৩ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন তিনি।

অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৭৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন নর্টন। আর দ্বিতীয় ইনিংসে রোববার সমারসেটের নবম উইকেট পতন পর্যন্ত হ্যাটট্রিকসহ তার নামের পাশে যোগ হয়েছে আরও ৪টি উইকেট। ১৮ বছরের এই তরুণের হাত ধরে ইংলিশ ক্রিকেট এক নতুন তারার উদয় দেখল।

সর্বশেষ সংবাদ

ব্যাংককে প্রস্তুতির তৃতীয় দিনে রক্ষণ আর মাঝমাঠের মেলবন্ধন তৈরিতেই

মিরপুর টেস্টের স্কোরকার্ড বলছে বাংলাদেশ ৩৪ রানে এগিয়ে, কিন্তু

প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের দিনটি এর চেয়ে রঙিন আর

ফুটবল

ব্যাংককে প্রস্তুতির তৃতীয় দিনে রক্ষণ আর মাঝমাঠের মেলবন্ধন তৈরিতেই বেশি

ক্রিকেট

মিরপুর টেস্টের স্কোরকার্ড বলছে বাংলাদেশ ৩৪ রানে এগিয়ে, কিন্তু মাঠের

ক্রিকেট

মিরপুরের আকাশে তখন রোদ-বৃষ্টির লুকোচুরি। কখনো ঝমঝমে বৃষ্টিতে খেলা বন্ধ,

ক্রিকেট

মিরপুর টেস্টের চিত্রপট বদলে গেল এক দিনেই। আগের দিনের ছন্নছাড়া