BN

বিশ্বকাপের দাবিদার এবার ১০ থেকে ১২ দল মনে করেন ফুয়েন্তে

বিশ্বকাপের দাবিদার এবার ১০ থেকে ১২ দল মনে করেন ফুয়েন্তে

আসন্ন বিশ্বকাপে ফেভারিটদের তালিকায় অন্যতম নাম স্পেন। তবে দলটির কোচ লুইস দে

আসন্ন বিশ্বকাপে ফেভারিটদের তালিকায় অন্যতম নাম স্পেন। তবে দলটির কোচ লুইস দে লা ফুয়েন্তের মতে লড়াইটা এবার মোটেও সহজ হবে না। তার ধারণা শিরোপা জেতার মতো সামর্থ্য আছে অন্তত ১০-১২টি দলের। শিরোপার এমন শক্ত দাবিদার এর আগে আর কোনো আসরে দেখেননি বলে জানান তিনি।

এবারই প্রথম ৪৮টি দল নিয়ে হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠেয় এই মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র এক মাস। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে স্পেনের ওপর প্রত্যাশাটা অনেক বেশি। মঙ্গলবার এক অনুষ্ঠানে বিশ্বকাপের ফেভারিট প্রসঙ্গে কথা বলতে গিয়ে ফুয়েন্তে নিজের মত তুলে ধরেন।

তার ভাষায় এমন কোনো বিশ্বকাপের কথা তার মনে পড়ছে না যেখানে শিরোপার জন্য এতগুলো শক্তিশালী দাবিদার ছিল। স্পেন জেতার সামর্থ্য রাখে বলে তিনি বিশ্বাস করেন। তবে ফ্রান্স জার্মানি ও ইংল্যান্ডের মতো আরও ১০-১২টি দল আছে যাদের চ্যাম্পিয়ন হওয়ার সত্যিকারের সম্ভাবনা রয়েছে।

বিশ্বকাপের জন্য এরই মধ্যে ৫৫ জনের একটি প্রাথমিক দল ফিফার কাছে জমা দিয়েছেন দে লা ফুয়েন্তে। সেখান থেকে ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন আগামী ২৫ মে। প্রাথমিক দলে ছয়জন গোলরক্ষক থাকলেও চূড়ান্ত তালিকায় তিনজনকে বাদ দেবেন তিনি। এছাড়া প্রাথমিক দলের বাইরে থেকেও বেশ কয়েকজন খেলোয়াড়কে ইরাকের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ডাকার পরিকল্পনা আছে স্প্যানিশ কোচের।

সর্বশেষ সংবাদ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটদের তালিকায় অন্যতম নাম স্পেন। তবে দলটির

মিরপুর টেস্টের শেষ সেশনের টানটান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের বিপক্ষে

মিরপুর টেস্টের শেষ দিনে বল হাতে নাহিদ রানার আগুনের

ক্রিকেট

মিরপুর টেস্টের শেষ সেশনের টানটান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের বিপক্ষে সিরিজের

ক্রিকেট

মিরপুর টেস্টের শেষ দিনে বল হাতে নাহিদ রানার আগুনের গোলার

ফুটবল

বিশ্বকাপের আগে নির্ভরযোগ্য উইঙ্গার নিকো উইলিয়ামসের চোট নিয়ে স্পেন শিবিরে

ফুটবল

সুদীর্ঘ ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে ইতোমধ্যে পাঁচটি বিশ্বকাপ খেলে ফেলেছেন